অনুশীলন প্রশ্ন — পঞ্চম অধ্যায় : আদর্শ জীবনচরিত — MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্নব্যাংক ও সমাধান

অনুশীলন প্রশ্ন — পঞ্চম অধ্যায় : আদর্শ জীবনচরিত MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্ন ও উত্তরমালা ব্যাখ্যাসহ, ৫০৩টি প্রশ্ন দিয়ে প্র্যাকটিস করুন, মডেল টেস্ট দিয়ে প্রস্তুতি নিন।

৮১ . মহানবী (স) কত বছর গোপনে ইসলামের দাওয়াত দেন?

দুই
তিন
চার
পাঁচ

৮২ . মহানবী (স) সর্বপ্রথম কাদের নিকট ইসলামের দাওয়াত দিয়েছিলেন?

কুরাইশ বংশের লোকদেরকে
মক্কাবাসীদেরকে
নিকট আত্মীয়স্বজনকে
চাচাদেরকে

৮৩ . মূর্তিপূজারিরা মহানবী (স)-এর বিরোধিতা করতে শুরু করে কেন?

মূর্তি ভেঙে দেওয়ার কারণে
প্রকাশ্যে ইসলামের দাওয়াতের কারণে
মক্কায় মসজিদ নির্মাণ করার কারণে
মূর্তিপূজায় বাধা দেওয়ার কারণে

৮৪ . সত্য প্রচারে মহানবী (স) যে আত্মত্যাগ, ধৈর্য ও সহিষ্ণুতার পরিচয় দিয়েছেন তার প্রকৃত শিক্ষা কী? (উচ্চতর দক্ষতা)

আমাদেরও আত্মত্যাগী হতে হবে
আমাদেরও পরমতসহিষ্ণু হতে হবে
আমাদেরও জীবন দিতে হবে
আমাদেরও হিজরত করতে হবে

৮৫ . মক্কার দিকে দিকে ছড়িয়ে পড়ল যুবক মুহাম্মদ (স)-এর—
i. সত্যবাদিতা ও ন্যায়পরায়ণতার খবর
ii. চারিত্রিক গুণাবলীর তথ্য
iii. ইসলাম প্রচারের খবর
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৮৬ . খাদিজার (রা) ব্যবসায় মুহাম্মদ (স) পরিচয় দিয়েছিলেন—
i. ক্ষমার
ii. দায়িত্বশীলতার
iii. সততার
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৮৭ . মুহাম্মদ (স) প্রচুর সম্পদের মালিক হন—
i. নিজে ব্যবসা করে
ii. খাদিজার (রা) আন্তরিকতায়
iii. খাদিজার (রা) সৌজন্যতায়
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৮৮ . খাদিজা (রা) নিজ ব্যবসার দায়িত্ব মুহাম্মদ (স)-এর ওপর অর্পণ করেন তাঁর—
i. সততা ও সত্যবাদিতার জন্য
ii. চারিত্রিক গুণাবলীর জন্য
iii. অসাধারণ সৌন্দর্যের জন্য
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৮৯ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও:
মক্কার কাফিররা মহানবি (স)-কে নেতৃত্ব, ধনসম্পদ ও সুন্দরী নারীর লোভ দেখালে তিনি বলেন, "আমার এক হাতে সূর্য ও অন্য হাতে চাঁদ এনে দিলেও আমি এ সত্য প্রচার থেকে বিরত হব না।"

মহানবি (স)-এর এ উক্তির মাধ্যমে প্রকাশ পেয়েছে—
i. সিদ্ধান্তের দৃঢ়তা
ii. নির্লোভ চেতনা
iii. ধৈর্যশীলতা
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৯০ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও:
মক্কার কাফিররা মহানবি (স)-কে নেতৃত্ব, ধনসম্পদ ও সুন্দরী নারীর লোভ দেখালে তিনি বলেন, "আমার এক হাতে সূর্য ও অন্য হাতে চাঁদ এনে দিলেও আমি এ সত্য প্রচার থেকে বিরত হব না।"

মহানবির (স) এ উক্তির ফলে কাফির-মুশরিকরা—

অনুপ্রাণিত হয়
আনন্দিত হয়
হতাশ হয়
উদ্বুদ্ধ হয়

৯১ . মহানবি (স) কত খ্রিষ্টাব্দে মদিনায় হিজরত করেন?

৬২২
৬২৩
৬২৪
৬২৫

৯২ . আনসার শব্দের অর্থ কী?

সাহায্যকারী
পরিত্যাগকারী
বিচ্ছেদকারী
হিজরতকারী

৯৩ . মুহাজির ও আনসারদের মধ্যে কেমন সম্পর্ক ছিল?

শত্রুতার সম্পর্ক
ভ্রাতৃত্বের সম্পর্ক
বন্ধুত্বের সম্পর্ক
ছাত্র-শিক্ষক সম্পর্ক

৯৪ . মদিনায় পৌঁছে হজরত মুহাম্মদ (স) সকল জাতিকে এক করেছিলেন। তাঁর উদ্দেশ্য কী ছিল?

যুদ্ধ প্রতিহত করা
ইসলামী রাষ্ট্র গঠন করা
কাফিরদের সাথে বন্ধুত্ব স্থাপন
গোত্রীয় দ্বন্দ্ব নিরসন

৯৫ . একদল মুসলিম জনতা তাদের দীর্ঘদিনের প্রচেষ্টার পর একটি ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন। তারা দেশ পরিচালনার জন্য একটি সংবিধান প্রণয়ন করেছেন। রাসুল (স)-এর কোন কাজের সাথে এর মিল রয়েছে?

হুদায়বিয়ার সন্ধি স্থাপন
হিলফুল ফুজুল গঠন
মদিনা সনদ প্রণয়ন
হিজরত

৯৬ . সকল মুসলিমের মিলনকেন্দ্র কোনটি?

মসজিদে নববি
বায়তুল মোকাদ্দাস
দারুস সালাম
মসজিদে কুবা

৯৭ . মদিনা সনদের শর্তানুযায়ী মুসলমান ও অমুসলমান সম্প্রদায় তাদের প্রত্যেকের ধর্ম পালন করবে কীভাবে?

পরাধীনভাবে
স্বাধীনভাবে
নিরপেক্ষভাবে
আন্তরিকভাবে

৯৮ . সনদের ধারা ভঙ্গকারীর ওপর আল্লাহর কী?

রহমত
দয়া
অভিশাপ
ক্রোধ

৯৯ . হিজরতের পর মদিনায় দ্রুত বিস্তার করতে লাগল—

ইসলাম
ঈমান
মহামারি
জনসংখ্যা

১০০ . হুদায়বিয়ার সন্ধি হয় কত হিজরিতে?

ষষ্ঠ
সপ্তম
অষ্টম
নবম

১০১ . সন্ধির শর্ত ভঙ্গ করে কারা?

খ্রিষ্টানরা
বনু খাযরাজরা
ইহুদিরা
কুরাইশরা

১০২ . মক্কা বিজয় হয় কত খ্রিষ্টাব্দে?

৬২৭
৬২৮
৬২৯
৬৩০

১০৩ . মক্কা বিজয়ে মুসলিম সৈন্য সংখ্যা কত ছিল?

দশ হাজার
পনের হাজার
বিশ হাজার
পঁচিশ হাজার

১০৪ . মহানবি (স) তাঁবু স্থাপন করলেন কোথায়?

মক্কায়
মক্কার অদূরে
কাবার পাশে
আরাফায়

১০৫ . কুরাইশরা ভীত হয়েছিল কেন?

মুসলমানদের বিশাল বাহিনী দেখে
কাফিররা ইসলাম গ্রহণ করেছিল বলে
মুসলমানদের অস্ত্রশস্ত্রে সজ্জিত দেখে
অলৌকিক কারণে

১০৬ . বিনা রক্তপাতে কী বিজয় হয়?

মক্কা
মদিনা
তায়েফ
জেরুজালেম

১০৭ . জাহিদ সাহেব ও তার সঙ্গীরা বিনা বাধায় তাদের নিজ মাতৃভূমিকে শত্রুমুক্ত করে সেখানে ঘর তৈরি করে। রাসুল (স)-এর কোন কাজের সাথে এর মিল রয়েছে?

হিজরত
শান্তিসংঘ গঠন
আরাফায় ভাষণ
মক্কা বিজয়

১০৮ . "আজ তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই, যাও তোমরা মুক্ত ও স্বাধীন।" এ ঘোষণা কখন দিলেন?

মক্কা বিজয়ের পরে
বদরের যুদ্ধের পরে
ওহুদ যুদ্ধের পরে
তাবুক যুদ্ধ শেষে

১০৯ . মক্কা বিজয়ের পর কোন নেতাকে মহানবি (স) ক্ষমা করলেন?

আবু লাহাব
আবুল হেকাম
আবু সুফিয়ান
আবু জেহেল

১১০ . মহানবি (স) মক্কার সকলকে হাতের নাগালে পেয়েও ক্ষমা করে দিলেন। মানবতার ইতিহাসে তা কী?

জাতীয় অধ্যায়
বিরল ঘটনা
ইতিহাসের সাক্ষী
জাতীয় ক্ষমা

১১১ . মক্কা বিজয়ের সময় মহানবি (স) ইসলামের শত্রুদের হাতের নাগালে পেয়েও ক্ষমা করে দিলেন। এ কাজে মক্কায় কেমন প্রভাব পড়ল?

অপরাধীরা বুক ফুলিয়ে চলতে লাগল
সকলে ইসলাম ত্যাগ করতে লাগল
ইসলামের শত্রু শেষ হয়ে গেল
দলে দলে ইসলাম গ্রহণ করতে লাগল

১১২ . আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলামের প্রসার ঘটে কখন?

হিজরতের পর
বিদায় হজের পর
মক্কা বিজয়ের পর
মদিনা সনদের পর

১১৩ . বিদায় হজে কোন স্থানে এসে সকলে ইহরাম বেঁধেছিলেন?

আরাফাতে
যুলহুলাইফা
ইয়ালামলাম
তায়েফ

১১৪ . আরাফাতের ময়দানে রাসুল (স) এক যুগান্তকারী ভাষণ দিয়েছিলেন। এ ভাষণে কী নির্দেশনা ছিল?

মানুষ কীভাবে হজ পালন করবে
বিশ্ব মানবতার সকল দিক নির্দেশনা
মানুষ কীভাবে পরকালীন কল্যাণ হাসিল করবে
মানুষ কীভাবে আর্থ-সামাজিক উন্নয়ন ঘটাবে

১১৫ . কোন পাহাড়ে উঠে মহানবি (স) বিদায় হজের ভাষণ দেন?

ওহুদ
হেরা
জাবালে রহমত
জাবালে নূর

১১৬ . বিদায় হজের ভাষণের কয়টি দিক আছে?

১০
১১
১২
১৩

১১৭ . “আমিই শেষ নবি। আমার পরে আর নবি আসবে না।” মহানবি (স)-এর একথা বলার কারণ কী?

নবি আসার আর প্রয়োজন নেই
মহানবি (স)-এর বড়ত্ব প্রকাশ করা
বিশৃঙ্খলা সৃষ্টি হবে বিধায়
শ্রেষ্ঠ বংশে মহানবি (স)-এর জন্ম হওয়ায়

১১৮ . বিদায় হজের ভাষণের পর মহানবি (স) সকলের দিকে করুণার দৃষ্টিতে তাকিয়ে বললেন, ‘আল-বিদা’। তখন সকলের অন্তরকে ভারাক্রান্ত করল কিসে?

অজানা বিয়োগ-ব্যথা
শারীরিক অসুস্থতা
মানসিক অশান্তি
অর্থনৈতিক দৈন্যতা

১১৯ . সমানভাবে নাগরিক অধিকার ভোগ করবে সনদে স্বাক্ষরকারী—
i. মুসলমান সম্প্রদায়
ii. ইহুদি ও খ্রিস্টান সম্প্রদায়
iii. পৌত্তলিক সম্প্রদায়
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১২০ . মদিনাকে পবিত্র নগরী হিসেবে ঘোষণা করলেন—
i. হজরত আবু বকর (রা)
ii. হজরত ওমর (রা)
iii. মহানবি (স)
নিচের কোনটি সঠিক?

i
ii
iii
i ও iii