অনুশীলন প্রশ্ন — পঞ্চম অধ্যায় : আদর্শ জীবনচরিত — MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্নব্যাংক ও সমাধান

অনুশীলন প্রশ্ন — পঞ্চম অধ্যায় : আদর্শ জীবনচরিত MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্ন ও উত্তরমালা ব্যাখ্যাসহ, ৫০৩টি প্রশ্ন দিয়ে প্র্যাকটিস করুন, মডেল টেস্ট দিয়ে প্রস্তুতি নিন।

১৬১ . অনুচ্ছেদ থেকে আমরা শিক্ষা পাই যে, মহানবি (সা)-এর সকল কথা, কাজ ও মৌন সম্মতি আমরা—
i. নির্বিদ্বিধায় বিশ্বাস করব
ii. বিশ্বাস করে আমল করব
iii. প্রয়োজনমতো আমল করব
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৬২ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও:
‘এভাবে বিভিন্ন জিহাদে হাফিজগণ শহিদ হতে থাকলে কুরআনের অধিকাংশ বিলুপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে।’

উক্ত মন্তব্যটি কার?

হযরত আবু বকর (রা)
হযরত উমর (রা)
হযরত উসমান (রা)
হযরত আলী (রা)

১৬৩ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও:
‘এভাবে বিভিন্ন জিহাদে হাফিজগণ শহিদ হতে থাকলে কুরআনের অধিকাংশ বিলুপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে।’

উক্ত মন্তব্যটি ছিল—
i. ইয়ামামা যুদ্ধের পরবর্তী প্রেক্ষাপটে
ii. খলিফা নির্বাচনের প্রেক্ষাপটে
iii. পবিত্র কুরআনকে লিখিত সংরক্ষণের উদ্দেশ্যে
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৬৪ . ইসলামের দ্বিতীয় খলিফা কে ছিলেন?

হযরত উমর ফারুক (রা)
হযরত আলী (রা)
হযরত আবু বকর (রা)
হযরত উমর ইবনে আব্দুল আজিজ (রা)

১৬৫ . খলিফা হযরত উমর ফারুক (রা) কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?

৫৮১
৫৮২
৫৮৩
৫৮৪

১৬৬ . হযরত উমর (রা) মক্কায় কোন বংশে জন্মগ্রহণ করেন?

বনু নযীর
বনু তামীম
কুরাইশ
খাযরাজ

১৬৭ . হযরত উমর (রা) কোন গোত্রে জন্মগ্রহণ করেন?

উমাইয়া
আদি
কায়েস
বনু হাশিম

১৬৮ . নামকরা কুস্তিগির, সাহসী যোদ্ধা, কবি ও সুবক্তা কে ছিলেন?

হযরত আবু বকর (রা)
হযরত আলী (রা)
হযরত উমর ফারুক (রা)
হযরত উসমান (রা)

১৬৯ . প্রথম দিকে ইসলামের ঘোর শত্রু ছিলেন কে?

হযরত আবু বকর (রা)
হযরত উমর (রা)
হযরত যায়েদ ইবনে সাবিত (রা)
হযরত আলী (রা)

১৭০ . হযরত উমর (রা)-এর বোনের নাম কী ছিল?

আসমা
হাজিরা
ফাতিমা
হাফসা

১৭১ . হযরত উমর (রা)-এর ভগ্নিপতির নাম কী?

সামাদ
সাঈদ
সালাম
গনি

১৭২ . মহানবি (সা) হযরত উমর (রা)-কে ‘ফারুক’ উপাধি দিয়েছিলেন কেন?

সর্বদা সত্য কথা বলার কারণে
সততা ও ন্যায়পরায়ণতার কারণে
প্রকাশ্যে সালাত আদায়ের ঘোষণা দেওয়ার কারণে
মিরাজের ঘটনা সর্বপ্রথম বিশ্বাস করার কারণে

১৭৩ . ফারুক শব্দের অর্থ কী?

সত্য প্রকাশকারী
মিথ্যার প্রতিরোধকারী
সত্য ও মিথ্যার পার্থক্যকারী
সাহসী ও বীরযোদ্ধা

১৭৪ . নবুয়তের কোন বছরে হযরত উমর (রা) ইসলাম গ্রহণ করেন?

ষষ্ঠ
সপ্তম
অষ্টম
নবম

১৭৫ . হযরত উমর (রা) কত বছর বয়সে ইসলাম গ্রহণ করেন?

৩১
৩২
৩৩
৩৪

১৭৬ . কে সকল যুদ্ধে রাসুল (সা)-এর সঙ্গী হয়ে বীরত্বের সাথে যুদ্ধ করেন?

হযরত আবু বকর (রা)
হযরত উমর (রা)
হযরত উসমান (রা)
হযরত আলী (রা)

১৭৭ . হযরত উমর (রা) মদ্যপানের অপরাধে স্বীয় পুত্রকে কঠোর শাস্তি দেন। এতে তাঁর কোন গুণটির প্রকাশ ঘটেছে?

কর্তব্যপরায়ণতা
ন্যায়বিচার ও সাম্য
আমানতদারিতা
স্বদেশপ্রেম

১৭৮ . আবু শাহমা কে ছিলেন?

হযরত আবু বকরের পুত্র
হযরত আলীর পুত্র
হযরত উসমানের পুত্র
হযরত উমরের পুত্র

১৭৯ . জনাব হামিদ সাহেবের ছেলের চুরি করা প্রমাণিত হলে তিনি ছেলেকে কঠোর শাস্তি দেন। তাঁর সমাজে এর কী প্রভাব পড়বে?

ফিতনা সৃষ্টি হবে
চুরি বন্ধ হবে
মানুষ তাঁর সমালোচনা করবে
চোরেরা সমাজে থাকবে না

১৮০ . কে নিজ পুত্রকে মদ্যপানের অপরাধে কঠোর শাস্তি দিয়েছিলেন?

হযরত আলী (রা)
হযরত উমর (রা)
খলিফা মামুনুর রশীদ
খলিফা উমর ইবনে আব্দুল আজিজ

১৮১ . দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান অপরাধ করার জন্য তাঁর নিজ ছেলেকে বেদম মারধর করেন। কোন খলিফার চরিত্রের সাথে চেয়ারম্যানের মিল পাওয়া যায়?

উমর বিন আব্দুল আজিজ
হযরত আবু বকর (রা)
হযরত উমর (রা)
হযরত উসমান (রা)

১৮২ . কে কার্যকর গণতন্ত্রের প্রয়োগকারী ছিলেন?

হযরত আবু বকর (রা)
হযরত উমর (রা)
হযরত উসমান (রা)
হযরত আলী (রা)

১৮৩ . হযরত উমর (রা) কোন ধরনের সরকার কায়েম করেছিলেন?

রাজতান্ত্রিক
গণতান্ত্রিক
জবাবদিহিমূলক
ধনতান্ত্রিক

১৮৪ . হযরত উমর (রা) রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে সাহাবিদের সাথে পরামর্শ করতেন এবং তাঁদের মতামতের প্রতি গুরুত্বারোপ করতেন। এর দ্বারা কী বোঝা যায়?

তিনি ছিলেন স্বৈরাচারী
তিনি ছিলেন উদারপন্থী
তিনি ছিলেন গণতন্ত্রমনা
তিনি ছিলেন একনায়কতান্ত্রিক

১৮৫ . যুন্নুরাইন অর্থ কী?

দুই জ্যোতির অধিকারী
তিন জ্যোতির অধিকারী
দুই তারার অধিকারী
তিন তারার অধিকারী

১৮৬ . হযরত উসমান (রা)-কে ‘যুন্নুরাইন’ বলা হয় কেন?

তিনি প্রচুর ধন-সম্পদের মালিক ছিলেন বলে
তিনি ইসলামের জন্য অকাতরে সম্পদ ব্যয় করেন বলে
তিনি মুহাম্মদ (স)-এর দু’কন্যাকে বিবাহ করেছিলেন বলে
তিনি কুরআন সংকলন করেন বলে

১৮৭ . কাকে ‘যুন্নুরাইন’ বলা হয়?

হযরত আবু বকর (রা)
হযরত উসমান (রা)
হযরত খাদিজা (রা)
হযরত আলি (রা)

১৮৮ . হযরত উসমান (রা) কত বছর বয়সে ইসলাম গ্রহণ করেছিলেন?

৩২
৩৩
৩৪
৩৫

১৮৯ . হযরত উসমান (রা)-কে তাঁর চাচা নির্যাতন করেন কেন?

কুরআন সংকলন করার কারণে
ইসলাম গ্রহণ করার কারণে
মহানবী (স)-এর দু’কন্যাকে বিবাহ করার কারণে
পরিবারের খোঁজখবর না নেওয়ার কারণে

১৯০ . হযরত উসমান (রা) আবিসিনিয়ায় হিজরত করেছিলেন কাকে নিয়ে?

একাকী
উম্মে কুলসুমকে নিয়ে
রুকাইয়াকে নিয়ে
অনেক মুসলমানকে নিয়ে

১৯১ . হযরত উসমান (রা)-কে গনি বলা হতো কেন?

কুরআন সংকলন করার কারণে
ইসলাম গ্রহণ করার কারণে
প্রচুর ধন-সম্পদের মালিক থাকার কারণে
মহানবীর (স) দু’কন্যাকে বিবাহের কারণে

১৯২ . তাবুক যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা কত ছিল?

২০ হাজার
২৫ হাজার
৩০ হাজার
৪০ হাজার

১৯৩ . হযরত উসমান (রা) তাবুক যুদ্ধে কতটি উট দান করেন?

এক হাজার
দুই হাজার
তিন হাজার
চার হাজার

১৯৪ . বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহায়মিন ইসলাম ও মানবতার সেবায় অকাতরে অর্থ ব্যয় করেন। তাঁর চরিত্রে কোন খলিফার আদর্শ ফুটে উঠেছে?

হযরত আবু বকর (রা)
হযরত ওমর (রা)
হযরত উসমান (রা)
হযরত আলি (রা)

১৯৫ . হযরত উসমান (রা) সর্বকালের সম্পদশালী লোকদের জন্য অনুসরণীয় আদর্শ কেন?

তিনি ইসলামের জন্য অত্যাচার-নির্যাতন সহ্য করেছেন
তিনি ইসলাম ও মানবতার সেবায় অকাতরে অর্থসম্পদ ব্যয় করেছেন
তিনি বিদ্রোহীদের কঠোর হাতে দমন করেছেন
তিনি পরিবার ত্যাগ করে ইসলামের সেবা করেছেন

১৯৬ . হযরত উসমান (রা) আল্লাহর রাস্তায় অকাতরে সম্পদ ব্যয় করেন। এক্ষেত্রে তিনি কাদের জন্য অনুকরণীয় আদর্শ?

ধনী-গরিব সকলের
শুধু মুসলমানদের
শুধু পুরুষদের
সম্পদশালীদের

১৯৭ . হযরত উসমান (রা)-এর খিলাফতকালে কী নিয়ে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়?

কুরআন তিলাওয়াত নিয়ে
কুরআনের অর্থ নিয়ে
খিলাফত পরিচালনা নিয়ে
হাদিসের ব্যাখ্যা নিয়ে

১৯৮ . হযরত উসমান (রা) হিজরি কত সালে কুরআন সংকলনের উদ্যোগ গ্রহণ করেন?

২৩
২৪
২৮
৩০

১৯৯ . বর্তমান বিশ্বে প্রচলিত কুরআন শরিফ হযরত উসমান (রা)-এর সংকলিত কপি। একে কী বলে?

মাসহাফে সিদ্দিকী
মাসহাফে উসমানি
মাসহাফে আলি
মাসহাফে জালি্লি

২০০ . ‘জামেউল কুরআন’ কাকে বলা হয়?

হযরত আবু বকর (রা)
হযরত ওমর (রা)
হযরত উসমান (রা)
হযরত যায়েদ ইবনে সাবিত (রা)