অনুশীলন প্রশ্ন — অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর — MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্নব্যাংক ও সমাধান

অনুশীলন প্রশ্ন — অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্ন ও উত্তরমালা ব্যাখ্যাসহ, ১৭টি প্রশ্ন দিয়ে প্র্যাকটিস করুন, মডেল টেস্ট দিয়ে প্রস্তুতি নিন।

১ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
আহাদ নিয়মিত সালাত আদায় করে। রমযান মাসে রোযা রাখে। ইসলামী বিধানের চারটি উৎসের ওপর বিশ্বাস করে।

আহাদের এরূপ কর্মকাণ্ড কী পালনের ইঙ্গিত করে?

শরীয়ত
হাকিকত
মারিফাত
কিয়াস

২ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
আহাদ নিয়মিত সালাত আদায় করে। রমযান মাসে রোযা রাখে। ইসলামী বিধানের চারটি উৎসের ওপর বিশ্বাস করে।

এরূপ কাজের ফলে আহাদ লাভ করবে—
i. বারযাখ
ii. জান্নাত
iii. আল্লাহর সন্তুষ্টি
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৩ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও :

ইমাম সাহেব মুসল্লিদের বললেন, পবিত্র কুরআনে প্রথমে যেরূপ বিন্যাস ছিল হজরত আবু বকর (রা) এবং হজরত উসমান (রা)-এর সংকলনের সময়ও সেরূপ বিন্যাস ছিল। এতে কোনো পরিবর্তন হয়নি।

ইমাম সাহেব 'প্রথমে' বলতে ইঙ্গিত করেছেন-

হেরা গুহার প্রতি
বায়তুল ইজ্জাহর প্রতি
লাওহে মাহফুজের প্রতি
কাবা গৃহের প্রতি

৪ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও :

ইমাম সাহেব মুসল্লিদের বললেন, পবিত্র কুরআনে প্রথমে যেরূপ বিন্যাস ছিল হজরত আবু বকর (রা) এবং হজরত উসমান (রা)-এর সংকলনের সময়ও সেরূপ বিন্যাস ছিল। এতে কোনো পরিবর্তন হয়নি।

এর ফলে মুসল্লিরা যে বিষয়টি অবগত হলো-এর বর্তমান বিন্যাস—
i. লাওহে মাহফুজের ন্যায়
ii. জিবরাইল (আ)-এর বিন্যাসের ন্যায়
iii. সাহাবিগণের বিন্যাসের ন্যায়
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৫ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও :

সোনাপুর গ্রামের হাফিজ সাহেব একজন সমাজসেবক। তিনি তার ছোট ভাইয়ের মৃত্যুর পর তার সকল সম্পদ দখল করে, তার ছেলেমেয়েদেরকে বাড়ি থেকে বের করে দেন।

হাফিজ সাহেবের আচরণের মাধ্যমে অধিকার লঙ্ঘিত হয়েছে কাদের?

অসহায়দের
বঞ্চিতদের
ইয়াতিমদের
প্রতিবেশীদের

৬ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও :

সোনাপুর গ্রামের হাফিজ সাহেব একজন সমাজসেবক। তিনি তার ছোট ভাইয়ের মৃত্যুর পর তার সকল সম্পদ দখল করে, তার ছেলেমেয়েদেরকে বাড়ি থেকে বের করে দেন।

হাফিজ সাহেবের কাজটি—

কুরআনের পরিপন্থী
হাদিসের পরিপন্থী
কিয়াসের পরিপন্থী
ইজমার পরিপন্থী

৭ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও :

"রাসুল (স) তোমাদেরকে যা দেন তা গ্রহণ কর আর যা নিষেধ করেন তা বর্জন কর।"

এই আয়াতটি কোন সূরা থেকে নেওয়া হয়েছে?

সূরা তা-হা
সূরা আন-নাস
সূরা আল-ইমরান
সূরা আল-হাশর

৮ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও :

"রাসুল (স) তোমাদেরকে যা দেন তা গ্রহণ কর আর যা নিষেধ করেন তা বর্জন কর।"

এ আয়াতে ইঙ্গিত করা হয়েছে—
i. হাদিস গ্রহণযোগ্য নয়
ii. হাদিস ইসলামিক শরিয়তের উৎস
iii. হাদিস কুরআনের ব্যাখ্যা
নিচের কোনটি সঠিক?

i
ii
ii ও iii
i, ii ও iii

৯ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও :

হরিদাস সাবিনা নামে এক মুসলিম মেয়েকে বিয়ে করতে চায়। সাবিনা হরিদাসের ইসলাম ধর্ম গ্রহণের শর্তে বিয়েতে সম্মত হয়। হরিদাস শর্ত পূরণ করে সাবিনাকে বিয়ে করে। স্থানীয় মসজিদের ইমাম সাহেব তাদের উদ্দেশ্যে নিম্নোক্ত হাদিস পাঠ করে শোনান- "নিশ্চয় সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল।"

হাদিসটি কোন গ্রন্থ থেকে সংকলিত?

আবু দাউদ
তিরমিজি
বুখারি
মুসলিম

১০ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও :

হরিদাস সাবিনা নামে এক মুসলিম মেয়েকে বিয়ে করতে চায়। সাবিনা হরিদাসের ইসলাম ধর্ম গ্রহণের শর্তে বিয়েতে সম্মত হয়। হরিদাস শর্ত পূরণ করে সাবিনাকে বিয়ে করে। স্থানীয় মসজিদের ইমাম সাহেব তাদের উদ্দেশ্যে নিম্নোক্ত হাদিস পাঠ করে শোনান- "নিশ্চয় সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল।"

ইসলামিক শরিয়তে তাদের বিবাহ—
i. বৈধ
ii. পুনরায় সম্পাদনযোগ্য
iii. শর্ত সাপেক্ষে বৈধ হয়েছে
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১১ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও :

মুহিত একজন ব্যবসায়ী। তিনি ওজনে কম দেন না এবং মালে কোনোরূপ ভেজাল মেশান না।

মুহিতের আচরণে প্রতিফলিত-
i. ব্যবসায়ের মূল উদ্দেশ্য
ii. অর্থনৈতিক উন্নতি
iii. জনগণের কল্যাণ সাধন
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১২ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও :

মুহিত একজন ব্যবসায়ী। তিনি ওজনে কম দেন না এবং মালে কোনোরূপ ভেজাল মেশান না।

মুহিত তার কাজের মাধ্যমে শরিয়তের কোন উৎসকে গুরুত্ব দিয়েছেন?

কুরআন ও হাদিস
কুরআন ও ইজমা
হাদিস ও কিয়াস
ইজমা ও কিয়াস

১৩ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও :

মুহিত একজন ব্যবসায়ী। তিনি ওজনে কম দেন না এবং মালে কোনোরূপ ভেজাল মেশান না।

এরূপ কর্মকাণ্ডের ফলে মুহিত পরকালে—
i. শহীদগণের সঙ্গী হবেন
ii. জান্নাতে প্রবেশ করবেন
iii. সর্বোচ্চ মর্যাদা পাবেন
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৪ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও :

হাফিজ দেখল আল-কুরআনে মদপান হারাম এ কথা রয়েছে কিন্তু হেরোইন হারাম এ কথা কোথাও নেই।

হেরোইন হারাম কিনা তা জানতে চাইলে হাফিজকে অনুসরণ করতে হবে-
i. ইজমা
ii. কিয়াস
iii. বিচার বুদ্ধির
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৫ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও :

হাফিজ দেখল আল-কুরআনে মদপান হারাম এ কথা রয়েছে কিন্তু হেরোইন হারাম এ কথা কোথাও নেই।

এর ফলে হাফিজ উপনীত হবে—
i. সঠিক সিদ্ধান্তে
ii. সমস্যা সমাধানে
iii. স্বার্থ সংরক্ষণে
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৬ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও:
আহাদ সাহেব একজন বৃদ্ধ মানুষ। তিনি বাগান পরিচর্যা করে তার অবসর সময় অতিবাহিত করেন। একবার তিনি মহল্লার সবাইকে নিয়ে সামাজিকভাবে বৃক্ষরোপণের উদ্যোগ নেন।

অনুচ্ছেদে উল্লিখিত আহাদ সাহেবের উদ্যোগ ইসলামের দৃষ্টিতে ভালো কাজ হিসেবে বিবেচিত হওয়ার কারণ কী?

সকলে অন্য কাজ ফেলে বৃক্ষ নিয়ে পড়ে থাকবে
ইসলামে বৃক্ষরোপণে উৎসাহিত করা হয়েছে
এতে প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি পাবে
এতে অবসর সময় কাটানো যাবে

১৭ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও:
আহাদ সাহেব একজন বৃদ্ধ মানুষ। তিনি বাগান পরিচর্যা করে তার অবসর সময় অতিবাহিত করেন। একবার তিনি মহল্লার সবাইকে নিয়ে সামাজিকভাবে বৃক্ষরোপণের উদ্যোগ নেন।

এ কাজের ফলে আহাদ সাহেব লাভ করবেন—

অনেক সওয়াব
অনেক সম্মান
অনেক সম্পদ
অনেক মর্যাদা