অনুশীলন প্রশ্ন — সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর — MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্নব্যাংক ও সমাধান

অনুশীলন প্রশ্ন — সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্ন ও উত্তরমালা ব্যাখ্যাসহ, ৩৪টি প্রশ্ন দিয়ে প্র্যাকটিস করুন, মডেল টেস্ট দিয়ে প্রস্তুতি নিন।

১ . শরীয়তের প্রথম ও প্রধান উৎস কোনটি?

কুরআন
সুন্নাহ
ইজমা
কিয়াস

২ . জনাব কামরান ইসলামের ভিত্তি ও কাঠামোর মূল এবং শরীয়তের প্রথম ও সর্বপ্রধান উৎস সম্পর্কে জানতে চান। এজন্য তাকে কী অধ্যয়ন করতে হবে?

আল-কুরআন
আল-হাদিস
ইলমে ফিকহ
ইলমে কালাম

৩ . জনাব আফিজ শুনেছে যে, ফরজ বিধান শরীয়তের অকাট্য দলিল দ্বারা প্রমাণিত। এখন তিনি এ বিষয়ে পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করতে চান। এজন্য তাকে বিশেষভাবে কোন গ্রন্থটি অধ্যয়ন করতে হবে?

কুরআন
ইনজিল
তাওরাত
যাবুর

৪ . জনাব রকি কিছু সমস্যা নিয়ে চিন্তিত। এজন্য তিনি পবিত্র কুরআন অধ্যয়ন করছেন। এর ফলে তিনি খুঁজে পাবেন—

সমাধানসূচক মূলনীতি
আরবদের ঐতিহাসিক ঘটনা
মুসলিম উম্মাহর ইতিকথা
পৃথিবী সৃষ্টির পূর্ণ বিবরণ

৫ . মানবজীবনের প্রয়োজনীয় সকল বিষয়ের সমাধানসূচক মূলনীতি ও ইঙ্গিত আল-কুরআনে বিদ্যমান। এ থেকে কী প্রমাণিত হয়?

কুরআন অবিকৃত
কুরআন শাশ্বত জীবনবিধান
কুরআন সবসময় পঠিত হয়
কুরআনকে সংকলন করা হয়েছে

৬ . মিজান মানবজাতির জীবন পরিচালনার মূলনীতি ও নির্দেশনা সম্পর্কে জানতে চায়। এজন্য তাকে কী অধ্যয়ন করতে হবে?

হাদিস
ফিকহ
কুরআন
মানতিক

৭ . “আর আপনার প্রতি কিতাব নাযিল করেছি প্রত্যেক বিষয়ের স্পষ্ট ব্যাখ্যাস্বরূপ”—এটি কার বাণী?

আবু বকর (রা.)
মহানবী (স)
আল্লাহ তায়ালার
জিবরাইল (আ.)

৮ . কুরআন মজিদ কার বাণী?

মানুষের
নবি-রাসুলের
আল্লাহর
ফেরেশতার

৯ . সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোনটি?

তাওরাত
যাবুর
ইনজিল
আল-কুরআন

১০ . কার মাধ্যমে আল-কুরআন নাযিল হয়েছিল?

হযরত ইসরাফিল (আ.)
হযরত জিবরাইল (আ.)
হযরত আজরাইল (আ.)
মুনকার-নাকির

১১ . আল-কুরআন কার ওপর নাযিল হয়েছিল?

হযরত মুসা (আ.)
হযরত মুহাম্মদ (স)
হযরত ঈসা (আ.)
হযরত ইবরাহিম (আ.)

১২ . কুরআন মজিদ নাযিল হয় কোন ভাষায়?

কঠিন আরবি
আরবি
উর্দু
দুর্বোধ্য

১৩ . রাবেয়া বেগম নিয়মিত কুরআন অধ্যয়ন করেন। এর ফলে তিনি কী জানতে পারবেন?

সাহাবিদের জীবনচরিত
ইমামগণের মর্যাদা
জীবন পরিচালনার মূলনীতি
অধিক মুনাফা অর্জনের কৌশল

১৪ . আহমদ সাহেব বললেন, মানুষকে সঠিক পথ প্রদর্শনের জন্য আল্লাহ একটি আসমানি কিতাবে বিভিন্ন উপমা বিশদভাবে বর্ণনা করেছেন। আহমদ সাহেব কোন আসমানি কিতাবের প্রতি ইঙ্গিত করেছেন?

তাওরাত
যাবুর
ইনজিল
কুরআন

১৫ . সানি তার ঘরকে দ্বীনের আলোয় উজ্জ্বল রাখতে চায়। এ ক্ষেত্রে তার প্রয়োজন—

ঘরে কুরআন তিলাওয়াত করা
ঘরটিকে মক্তবে পরিণত করা
ফরজ সালাত ঘরে পড়া
বৈদ্যুতিক আলোর ব্যবস্থা করা

১৬ . আল্লাহ তায়ালা কুরআনকে সহজ-সরল ও সাবলীল ভাষায় নাযিল করেছেন কেন?

যাতে জ্ঞানীরা সহজেই শিখতে পারে
যাতে সাধারণ মানুষও শিখতে পারে
যাতে কুরআন দ্রুত পাঠ করা যায়
যাতে কুরআনের মর্যাদা বৃদ্ধি পায়

১৭ . ‘বুনিয়া’ শব্দের অর্থ কী?

প্রতিষ্ঠিত
পরিচালিত
তৈরি করা
মজবুত

১৮ . ‘খামসিন’ শব্দের অর্থ কী?

তিন
চার
পাঁচ
ছয়

১৯ . জনাব আজিজ একজন ঈমানদার ব্যক্তি। তিনি সালাত, যাকাত, হজ ও সাওম পালনের মাধ্যমে আল্লাহ তায়ালার পূর্ণ আনুগত্য প্রকাশ করেছেন। ইসলামের দৃষ্টিতে তাকে কী বলা যাবে?

মুহসিন
মুজাহিদ
মুসলিম
শহীদ

২০ . একজন পূর্ণাঙ্গ মুসলিম কয়টি বিষয়ের প্রতি দৃষ্টি রাখবে?

তিন
চার
পাঁচ
ছয়

২১ . খরচ করা ও দানশীলতা কেমন কাজ?

সামাজিক
ভালো
ব্যক্তিগত
পুণ্যময়

২২ . দানশীল ব্যক্তির জন্য কারা দোয়া করে থাকেন?

আলেমরা
মুসল্লিরা
ফেরেশতারা
হাফিজরা

২৩ . আসমানের ফেরেশতাগণ কার প্রতি বদদোয়া করেন?

দানশীল ব্যক্তির
অবাধ্য ব্যক্তির
কৃপণ ব্যক্তির
জালিমদের

২৪ . জনাব আকরাম বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশী ও গরিব দুঃখীদের জন্য খরচ করে না। এলাকায় সবাই তাকে কৃপণ মনে করে। তার পরিণতি কী হবে?

সমাজে একঘরে হয়ে পড়বে
মানুষের সহযোগিতা থেকে বঞ্চিত হবে
দুনিয়া-আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে
আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে

২৫ . ‘ইয়াগরিছু’ শব্দের অর্থ কী?

কর্তন করে
রোপণ করে
চাষাবাদ করে
পরিচর্যা করে

২৬ . ‘গারছান’ শব্দের অর্থ কী?

বৃক্ষ
পাখি
মানুষ
ফসল

২৭ . মানুষ পার্থিব লাভের পাশাপাশি কীভাবে পরকালীন কল্যাণ লাভ করতে পারে?

দান-সাদকার মাধ্যমে
বৃক্ষরোপণের মাধ্যমে
বন্ধুত্বের মাধ্যমে
সালাতের মাধ্যমে

২৮ . বৃক্ষরোপণের মাধ্যমে মানুষ পার্থিব লাভের পাশাপাশি কী লাভ করতে পারে?

ধন-সম্পদ
টাকা-পয়সা
পরকালীন কল্যাণ
মান-সম্মান

২৯ . বৃক্ষরোপণকারী ও ফসল আবাদকারী সওয়াব লাভ করে কেন?

অক্সিজেন পাওয়ার কারণে
খাদ্যের চাহিদা মেটানোর কারণে
পরিবেশের ভারসাম্য রক্ষার কারণে
পশু-পাখি কীট-পতঙ্গ খাওয়ার কারণে

৩০ . জাবের সাহেব এক বিঘা জমিতে পেয়ারা, আম, জামরুল, লিচু ইত্যাদি ফলের বাগান করেছেন। তার বাগান থেকে মানুষ পশু-পাখি সকলেই উপকৃত হয়। এরূপ কাজের ফলে তিনি কী লাভ করবেন?

প্রচুর অর্থ
সামাজিক মর্যাদা
পারিবারিক শান্তি
অনেক সওয়াব

৩১ . ‘নিয়ত’ শব্দের অর্থ কী?

আমল
ভালো কাজ
সংকল্প
ফলাফল

৩২ . ‘আল-আ’মালু’ শব্দের অর্থ কী?

নিয়ত
কর্ম
কর্মসমূহ
নিশ্চয়ই

৩৩ . বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিসে কত প্রকার প্রাণীর কথা বর্ণিত হয়েছে?

এক
দুই
তিন
চার

৩৪ . ‘হে আল্লাহ! সম্পদ আটককারীকে ক্ষতিগ্রস্ত কর’ এ অভিশাপ কার?

মহানবির
ফেরেশতার
মুত্তাকিদের
সম্পদহীনদের