তৃতীয় অধ্যায় : ইবাদত — MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্নব্যাংক ও সমাধান

তৃতীয় অধ্যায় : ইবাদত MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্ন ও উত্তরমালা ব্যাখ্যাসহ, ৩৫৮টি প্রশ্ন দিয়ে প্র্যাকটিস করুন, মডেল টেস্ট দিয়ে প্রস্তুতি নিন।

১২১ . ‘আসসিয়ামু জুন্নাতুন’ অর্থ কী?

সাওম ঢালস্বরূপ
সালাত জান্নাতের চাবি
যাকাত ইসলামের সেতুবন্ধ
সাওম আমারই জন্য

১২৩ . ‘সাওম হচ্ছে ঢাল স্বরূপ’ এটি কোন হাদিস গ্রন্থের কথা?

বুখারি
মুসলিম
তিরমিযি
বুখারি ও মুসলিম

১২৪ . প্রথম রমযানের বিকেলে রাহেলার ঘরের দরজায় ভিক্ষুক খাবারের জন্য হাক দিলে রাহেলা তাকে পর্যাপ্ত খাদ্য দিয়ে দেয়। রাহেলার এরূপ করার কারণ কী?

ক্ষুধার জ্বালা বুঝতে পারা
ভিক্ষুকের প্রতি মমতা
ঘরে পর্যাপ্ত খাবার ছিল
প্রতিবেশীর সমালোচনার ভয়

১২৫ . কোন ইবাদত অসহায় ও দরিদ্রকে দান করতে উদ্বুদ্ধ করে?

সালাত
যাকাত
সাওম
সাদকা

১২৬ . ধৈর্যের মাস কোনটি?

রমযান
মহরম
শাবান
রবিউল আউয়াল

১২৭ . মানবজীবনে সাওমের প্রভাব হচ্ছে তা মানুষকে—

মিতব্যয়ী ও সঞ্চয়ী বানায়
নামাজি ও দ্বীনদার বানায়
সংযমী ও দানশীল বানায়
অনাহারী ও ক্ষুধার্ত বানায়

১২৮ . “আস সাওমুলি ওয়া আনা আজযিবিহি”- এ হাদিসে কুদসি দ্বারা কোন ইবাদতের গুরুত্ব বোঝানো হয়েছে?

সালাত
সাওম
যাকাত
হজ

১২৯ . আমাদের নিষ্ঠা ও আন্তরিকতার সাথে সাওম পালন করার কারণ কী?

সাওম জান্নাত লাভের একমাত্র উপায়
সাওম পালনকারীকে আল্লাহ নিজে প্রতিদান দেবেন
রোজাদার ব্যক্তিকে আল্লাহ শারীরিক সুস্থতা দান করবেন
সাওম পালনকারীকে আল্লাহ অধিক ধনসম্পদ দান করবেন

১৩০ . ‘সাওম আমার জন্য আর আমি নিজেই এর প্রতিদান দেব’ এটি কোন হাদিসের অন্তর্গত?

মুসলিম
বুখারি
তিরমিযি
তাবারানি

১৩১ . মহিমা প্রতি বছর রমযান মাসে সাওম পালন করে। এর ফলে আল্লাহ তাকে কী দেবেন?

ধনসম্পদ বাড়িয়ে দেবেন
সকল গুনাহ ক্ষমা করবেন
সামাজিক সম্মান বাড়িয়ে দেবেন
তার আয়ুষ্কাল বাড়িয়ে দেবেন

১৩২ . সুস্থ থাকা সত্ত্বেও জনাব তৌকির রমযান মাসের রোযা পালন থেকে বিরত থাকল। শরিয়তের দৃষ্টিতে তাকে কী বলা হবে?

মুশরিক
কাফির
ফাসিক
মুনাফিক

১৩৩ . সাওম পালনের মাধ্যমে—
i. পরস্পরের প্রতি ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়
ii. সামাজিক বন্ধন মজবুত হয়
iii. ধনী হওয়া যায়
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৩৪ . সাওম মানুষকে মুক্ত থাকতে শেখায়—
i. লোভ-লালসা থেকে
ii. হিংসা-বিদ্বেষ থেকে
iii. ক্রোধ-ক্ষোভ থেকে
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৩৫ . রোযার অন্যতম সামাজিক গুরুত্ব হচ্ছে—
i. অশ্লীলতা পরিহার
ii. অভাবীদের প্রতি সহানুভূতি
iii. দারিদ্র্য হ্রাস
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৩৬ . সাওম পালনের মাধ্যমে সমাজে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। কারণ—
i. সাওম তাকওয়াবান মানুষ সৃষ্টি করে
ii. সাওম হিংসা-হানাহানি থেকে মানুষকে দূরে রাখে
iii. সাওম অসহায় মানুষের প্রতি সহানুভূতি সৃষ্টি করে
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৩৭ . সাওমের মাধ্যমে অর্জিত হয়—
i. আত্মিক উৎকর্ষ
ii. মনে তাকওয়া সৃষ্টি
iii. আল্লাহর প্রতি ভালোবাসা
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৩৮ . ‘সাওম’ এর মৌলিক উদ্দেশ্য হলো—
i. আল্লাহর সাক্ষাৎ লাভ
ii. তাকওয়া অর্জন
iii. আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৩৯ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
ঝর্না খুব ভোরে নামাজ পড়ে কুরআন তিলাওয়াত করল। কারণ মায়ের কাছে শুনল, এ মাসেই নাকি কুরআন নাজিল হয়েছে।

ঝর্না উক্ত সময়ে তিলাওয়াতের পাশাপাশি আল্লাহর কোন বিধানটি পালন করেছে?

নামাজ
সাওম
হজ
যাকাত

১৪০ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
ঝর্না খুব ভোরে নামাজ পড়ে কুরআন তিলাওয়াত করল। কারণ মায়ের কাছে শুনল, এ মাসেই নাকি কুরআন নাজিল হয়েছে।

উক্ত বিধানটি—
i. ব্যক্তি ও মন্দ কাজের মধ্যে ঢাল হিসেবে ব্যবহৃত হয়
ii. বিশ্ব ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে
iii. আল্লাহর নৈকট্য অর্জনে সাহায্য করে
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৪১ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
সে দিন ছিল পহেলা রমযান। হাসান রোযা রেখেছে। মা-বাবা দুজনেই অফিসে গেছেন। বাসায় হাসান ছাড়া আর কেউ নেই। হাসান কয়েকটা খেজুর নিল খাওয়ার জন্য। কিন্তু খেতে পারল না। ভাবল, কেউ না দেখলেও আল্লাহ অবশ্যই দেখবেন।

যে গুণ থাকার কারণে হাসান খেজুর খায়নি, তাকে বলা হয়—

আমানত
তাকওয়া
সিদক
তাওয়াক্কুল

১৪২ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
সে দিন ছিল পহেলা রমযান। হাসান রোযা রেখেছে। মা-বাবা দুজনেই অফিসে গেছেন। বাসায় হাসান ছাড়া আর কেউ নেই। হাসান কয়েকটা খেজুর নিল খাওয়ার জন্য। কিন্তু খেতে পারল না। ভাবল, কেউ না দেখলেও আল্লাহ অবশ্যই দেখবেন।

রমযান মাসের উক্ত কাজের মাধ্যমে হাসান—
i. আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে
ii. তাকওয়া অর্জন করতে পারবে
iii. ক্ষমালাভ করতে পারবে
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৪৩ . সমাজে কয়টি অর্থনৈতিক শ্রেণি রয়েছে?

২
৩
৪
৫

১৪৪ . মহান আল্লাহ যাকাতের বিধান দিয়েছেন কেন?

ধনী ও বিত্তশালীদের মাঝে আর্থিক সমন্বয় সাধন করতে
দরিদ্র ও গরিবদের মাঝে আর্থিক সমন্বয় সাধন করতে
ধনী ও ব্যবসায়ীদের মাঝে আর্থিক সমন্বয় সাধন করতে
ধনী ও গরিবের মাঝে আর্থিক সমন্বয় সাধন করতে

১৪৫ . ইসলামের সেতুবন্ধন কোনটি?

সালাত
সাওম
যাকাত
জিহাদ

১৪৬ . কোনটির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা মানুষকে পবিত্র ও পরিশোধিত করেন?

সালাত
সাওম
যাকাত
হজ

১৪৭ . যাকাত অন্তরে কী সৃষ্টি করে?

তাকওয়া
নম্রতা
ভদ্রতা
সভ্যতা

১৪৮ . যাকাত শব্দের অর্থ কোনটি?

ভিক্ষা
সাদকা
পরিশুদ্ধতা
দান

১৪৯ . জিহাদ সাহেব তাঁর সমস্ত সম্পদ হিসাব করে বছর শেষে একটি নির্দিষ্ট অংশ দান করে দেন। ইসলামের দৃষ্টিতে তাঁর কাজটিকে কী বলা হয়?

সাদকা
যাকাত
দয়া
সাওম

১৫০ . যাকাতের জন্য সম্পদের শতকরা কত ভাগ নির্দিষ্ট খাতে ব্যয় করতে হবে?

২.৩০
২.৪০
২.৫০
২.৬০

১৫১ . কারো মালিকানায় ১০ লক্ষ টাকা পূর্ণ এক বছর থাকলে কত টাকা যাকাত দিতে হবে?

আড়াই হাজার টাকা
সাড়ে বারো হাজার টাকা
পঁচিশ হাজার টাকা
চল্লিশ হাজার টাকা

১৫২ . ধনীর সম্পদ পবিত্র হয় কীভাবে?

যাকাত দেওয়ার মাধ্যমে
সাওম পালনের মাধ্যমে
সালাত আদায়ের মাধ্যমে
হজ পালনের মাধ্যমে

১৫৩ . শরিয়তের পরিভাষায় সালাতের পরই কোনটির স্থান?

যাকাতের
কালিমার
হজের
সাওমের

১৫৪ . “যাতে সম্পদ শুধু তোমাদের ধনীদের মধ্যে পুঞ্জীভূত না হয়” এটি কোন সূরার আয়াত?

সূরা আত-তাওবা
সূরা ইব্রাহিম
সূরা আল-হাশর
সূরা লুকমান

১৫৫ . জামি ধনী-দরিদ্রের বৈষম্য দূর, অর্থের সুষম বণ্টন এবং গরিবদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চায়। এক্ষেত্রে জামির করণীয় কী?

সবার চাকরির ব্যবস্থা করা
শিক্ষার প্রচলন
যাকাতের প্রচলন
ধর্মীয় জ্ঞানে সবাইকে উদ্বুদ্ধ করা

১৫৬ . সূরা তাওবায় ‘সাদাকা’ শব্দ দ্বারা বোঝানো হয়েছে—

ধনসম্পদকে
যাকাতকে
দানকে
সাহায্যকে

১৫৭ . আল্লাহ প্রদত্ত অর্থনীতির অন্যতম স্তম্ভ কোনটি?

সালাত
যাকাত
ফিতরা
করজে হাসানা

১৫৮ . যাকাত না দেওয়া কাদের কাজ?

মুশরিকের
কাফিরের
মুমিনের
মুনাফিকের

১৫৯ . যাকাত দানে অস্বীকার করা কাকে অস্বীকার করার শামিল?

আল্লাহকে
রাসুল (সা.)-কে
আল্লাহ ও রাসুল (সা.)-কে
সাহাবিকে

১৬০ . মি. রহিম নিয়মিত সাওম ও সালাত আদায় করলেও যাকাত দিতে অস্বীকৃতি জানান। এক্ষেত্রে মি. রহিমকে কী বলা যায়?

জালিম
কাফির
মুনাফিক
ফাসিক