অনুশীলন প্রশ্ন — দ্বিতীয় অধ্যায়: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রপাতি — MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্নব্যাংক ও সমাধান

অনুশীলন প্রশ্ন — দ্বিতীয় অধ্যায়: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রপাতি MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্ন ও উত্তরমালা ব্যাখ্যাসহ, ৫৬টি প্রশ্ন দিয়ে প্র্যাকটিস করুন, মডেল টেস্ট দিয়ে প্রস্তুতি নিন।

৪১ . হার্ডডিস্ক ড্রাইভে সংরক্ষিত তথ্য-

বিদ্যুৎ চলে গেলে মুছে যায়
কম্পিউটার বন্ধ করলে মুছে যায়
ইচ্ছে করলে মুছে ফেলা যায়
কখনো পরিবর্তন করা যায় না

৪২ . বহনযোগ্যতার দিক থেকে কোন স্টোরেজ ডিভাইসটি ব্যবহার করা সবচেয়ে সুবিধাজনক?

সিডি
ডিভিডি
পেনড্রাইভ
ফ্লপি ডিস্ক

৪৩ . দশ থেকে বিশ হাজার বই সংরক্ষণ করার জন্য আরিফের কত গিগাবাইট পেনড্রাইভ প্রয়োজন?

১
২
৪
৮

৪৪ . বর্তমানে অন্যান্য স্টোরেজ ডিভাইসের তুলনায় পেনড্রাইভ সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে। এর কারণ কী?

এর মূল্য কম
এটি ব্যবহার করা সহজ
এটি বহন করা সহজ
এটি বিনামূল্যে পাওয়া যায়

৪৫ . গান শুনতে চাইলে মনিরাকে তার কম্পিউটারের সাথে কোন ডিভাইসটি সংযুক্ত করতে হবে?

জয়স্টিক
স্পিকার
প্রিন্টার
মাইক্রোফোন

৪৬ . স্পিকার কী?

এক ধরনের ইনপুট ডিভাইস
এক ধরনের আউটপুট ডিভাইস
বিশেষ ধরনের মেমোরি কার্ড
মাদারবোর্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ

৪৭ . বর্তমানে কম্পিউটারকে বিনোদনের একটা বড় মাধ্যম হিসেবে গণ্য করা হয়। এর কারণ কী?

কম্পিউটার দিয়ে হিসাবনিকাশ করা যায়
কম্পিউটার দিয়ে অসংখ্য কাজ করা যায়
কম্পিউটার দিয়ে ছবি দেখা ও গান শোনা যায়
কম্পিউটার দিয়ে জটিল গবেষণার কাজ করা যায়

৪৮ . মনিটরের দৃশ্যটি অনেক বড় করে বিশাল স্ক্রিনে দেখাতে পারে কোন যন্ত্র?

প্লটার
প্রিন্টার
স্ক্যানার
মাল্টিমিডিয়া প্রজেক্টর

৪৯ . একই সাথে ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসেবে কোনটি কাজ করে?

মনিটর
টাচ স্ক্রিন
কি-বোর্ড
মাদারবোর্ড

৫০ . টাচ স্ক্রিনের একটি স্ক্রিন কিসের মতো কাজ করে?

প্রিন্টার
মনিটর
প্লটার
প্রজেক্টর

৫১ . টাচ স্ক্রিন ব্যবহার করে কীভাবে কম্পিউটারে তথ্য পাঠানো যায়?

কি-বোর্ডের বাটন চেপে
তথ্য স্ক্যান করে
স্ক্রিনে টাচ বা স্পর্শ করে
বৈদ্যুতিক প্রবাহের মাধ্যমে

৫২ . কম্পিউটার ছাড়া আর কোন ডিভাইসে টাচ স্ক্রিন ব্যবহার করা হচ্ছে?

স্ক্যানার
মোবাইল ফোন
প্লটার
প্রজেক্টর

৫৩ . শাহেদ তার কম্পিউটারে একটি সুন্দর ছবি আঁকল। ছবিটি সাধারণ কাগজের মাপের চেয়ে বড় করে প্রিন্ট করতে চাইলে কোন ডিভাইসটি ব্যবহার করতে হবে?

স্ক্যানার
প্রজেক্টর
ওএমআর
প্লটার

৫৪ . রাহাত তার কম্পিউটারে হাতের স্পর্শে তথ্য পাঠাতে পারে। তার কম্পিউটারের বিশেষত্ব কী?

বৈদ্যুতিক কি-বোর্ড
উচ্চ গতিসম্পন্ন র‍্যাম
টাচ স্ক্রিন মনিটর
ইন্টারনেট সংযোগ

৫৫ . আরিফ তার বড় ভাইয়ের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে এসেছে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে। বড় পর্দায় খেলা দেখাতে টিএসসি কর্তৃপক্ষ কোন প্রযুক্তিটি ব্যবহার করবে?

বিশেষ মনিটর
হোম থিয়েটার
মাল্টিমিডিয়া প্রজেক্টর
ওএমআর

৫৬ . আউটপুট ডিভাইসের মূল কাজ কী?

তথ্য সংগ্রহ
তথ্য প্রক্রিয়াকরণ
ফলাফল বিশ্লেষণ
ফলাফল উপস্থাপন