তৃতীয় অধ্যায়: তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার — MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্নব্যাংক ও সমাধান

তৃতীয় অধ্যায়: তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্ন ও উত্তরমালা ব্যাখ্যাসহ, ১১৭টি প্রশ্ন দিয়ে প্র্যাকটিস করুন, মডেল টেস্ট দিয়ে প্রস্তুতি নিন।

৪১ . অপটিক্যাল মাউস কীভাবে কাজ করে?

বৈদ্যুতিক সংকেতের মাধ্যমে
আলোর প্রতিফলন ঘটিয়ে
চুম্বক সংকেতের মাধ্যমে
প্রতিসরণ কোণ তৈরি করে

৪২ . হাতের আঙুল ব্যবহার করার কারণে কি-বোর্ডে কী জমতে পারে?

পানি
ঘাম
ধুলোবালি
রোগজীবাণু

৪৩ . কি-বোর্ডের কি গুলো কী দিয়ে মুছতে হয়?

কটন বাড
শক্ত সুতি কাপড়
ভেজা পশমি কাপড়
শুকনো নরম সুতি কাপড়

৪৪ . কি-বোর্ড পরিষ্কারে পাপিয়া ব্যবহার করবে—
i. ভিনেগার
ii. কটন বাড
iii. নরম সুতি কাপড়
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৪৫ . আজকাল যেসব মাউস ব্যবহৃত হয় তার প্রায় সবই—
i. অপটিক্যাল মাউস
ii. আলো প্রতিফলিত করে কাজ করে
iii. পানিতে ভিজিয়ে পরিষ্কার করা যায়
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৪৬ . এলসিডি মনিটর পরিষ্কার না করাই ভালো। কারণ—
i. এর পৃষ্ঠদেশ কাচ নয়
ii. পৃষ্ঠদেশে সহজে দাগ পড়ে যেতে পারে
iii. ঘষলে মনিটরের ভিতরের পিক্সেলগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৪৭ . চন্দন তার সিআরটি মনিটরটি পরিষ্কার করতে ব্যবহার করবে—
i. সাবান
ii. গ্লাস ক্লিনার
iii. নরম সুতি কাপড়
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৪৮ . কম্পিউটারের যেকোনো অংশ পরিষ্কার করার সময়—
i. কম্পিউটার বন্ধ রাখতে হবে
ii. কম্পিউটারের বৈদ্যুতিক সংযোগ বন্ধ রাখতে হবে
iii. কম্পিউটার রুমের দরজা জানালা বন্ধ রাখতে হবে
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৪৯ . কম্পিউটারের ফ্যান বাইরে থেকে টেনে নেয়—
i. বাতাস
ii. ধুলোবালি
iii. জলীয়বাষ্প
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৫০ . কম্পিউটারটি বেশি গরম হয়ে উঠবে যদি ধুলোবালি জমে বন্ধ হয়ে যায়—
i. কম্পিউটারের কার্যক্ষমতা
ii. কম্পিউটারের বাতাস ঢোকার পথ
iii. কম্পিউটারের বাতাস বের হওয়ার পথ
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৫১ . ভাইরাস সম্পর্কে নিচের কোন বাক্য সঠিক?
i. পাশাপাশি এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে যেতে পারে
ii. নেটওয়ার্ক দিয়ে যেতে পারে
iii. তথ্য উপাত্ত কপি করার সময় যেতে পারে
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৫২ . ভাইরাসের উৎস হলো—
i. সিডি
ii. পেনড্রাইভ
iii. হার্ডডিস্ক
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৫৩ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও :

শিমুদের বাড়ি রাস্তার পাশে। বাতাস প্রবেশের জন্য জানালা প্রায় সব সময়ই খোলা রাখতে হয়। তার একটি কম্পিউটার আছে যেটির মাউস ও কি-বোর্ড মাঝে মাঝে কাজ করে না।

শিমু তার মাউসটি পরিষ্কার করতে প্রথমে কী ব্যবহার করতে পারে?

গ্লাস ক্লিনার
ভেজা নরম কাপড়
সুতি কাপড়
কটন বাড

৫৪ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও :

শিমুদের বাড়ি রাস্তার পাশে। বাতাস প্রবেশের জন্য জানালা প্রায় সব সময়ই খোলা রাখতে হয়। তার একটি কম্পিউটার আছে যেটির মাউস ও কি-বোর্ড মাঝে মাঝে কাজ করে না।

শিমুর কম্পিউটারের কি-বোর্ড ও মাউস কাজ না করার কারণ—
i. কক্ষটিতে অতিরিক্ত ধুলোবালির প্রবেশ
ii. কক্ষে এয়ার কন্ডিশন ব্যবহার না করে
iii. কম্পিউটার রক্ষণাবেক্ষণে অসতর্কতা
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৫৫ . নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও :

নিলয়ের এলসিডি মনিটর ঠিকভাবে কাজ করছে না। গতকাল নিলয় যখন বাসায় ছিল না তখন তার মা কাপড় দিয়ে ঘষে মনিটরটি পরিষ্কার করেছে। মনিটরের পৃষ্ঠদেশে কিছু দাগও দেখা যাচ্ছে।

নিলয়ের মনিটরের পৃষ্ঠদেশে দাগ পড়েছে কারণ তার মনিটরের পৃষ্ঠদেশ—

পাতলা
সরু
কাচ
কাচ নয়

৫৬ . কোন সফটওয়্যারের জন্য ভাইরাস তৈরি করা হয় না?

উইন্ডোজ
ম্যাকওএস
লিনাক্স
এমএসডস

৫৭ . কম্পিউটার ভাইরাসের যন্ত্রণা থেকে মুক্তি পেতে শায়লা কোনটি ব্যবহার করতে পারে?

ভাইরাসযুক্ত সিডি
মুক্ত সফটওয়্যার
কম্পিউটার নেটওয়ার্ক
দামি সফটওয়্যার

৫৮ . কম্পিউটার ভাইরাস ছড়ানোর মাধ্যম কোনটি?

কীবোর্ড
মনিটর
পেনড্রাইভ
অ্যান্টিভাইরাস

৫৯ . অসৎ মানুষেরা কেন ভাইরাস তৈরি করে?

না বুঝে
পরীক্ষা করার জন্য
মানুষের উপকারের জন্য
মানুষকে কষ্ট দেওয়ার জন্য

৬০ . কম্পিউটারের সফটওয়্যার সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করলে ব্যবহারকারীকে অত্যন্ত জটিল ধরনের কী যন্ত্রণা সহ্য করতে হয়?

রোগজীবাণু
ভাইরাস
কম্পিউটার গেম
অ্যান্টিভাইরাস

৬১ . কম্পিউটার ব্যবহারকারীকে কখন সবচেয়ে বেশি যন্ত্রণা সহ্য করতে হয়?

হার্ডওয়্যারের যত্ন না নিলে
সফটওয়্যারের যত্ন না নিলে
ইন্টারনেট ব্যবহার না করলে
আইপিএস ব্যবহার না করলে

৬২ . সফটওয়্যারের সবচেয়ে বড় শত্রু কোনটি?

সিডি
পেনড্রাইভ
ভাইরাস
অ্যান্টিভাইরাস

৬৩ . অ্যান্টিভাইরাস প্রোগ্রাম কী?

ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়ার প্রোগ্রাম
এক ধরনের ক্ষতিকর ভাইরাস প্রোগ্রাম
এক ধরনের গেম প্রোগ্রাম
কম্পিউটার পরিচালনা করার প্রোগ্রাম

৬৪ . কম্পিউটারের ভাইরাস ও মানুষের ভাইরাসের মধ্যে কোন ক্ষেত্রে মিল আছে?

ভাইরাসের সংখ্যা বৃদ্ধিতে
খাদ্য খাওয়ার ক্ষেত্রে
চোখে দেখার ক্ষেত্রে
কাজের ক্ষেত্রে

৬৫ . কম্পিউটার ব্যবহার করার সময় কোন জিনিসটি কাছাকাছি না রাখাই ভালো?

পানি বা তরল
কটনবাড
তুলা
কাপড়

৬৬ . ওয়ার্ড প্রসেসর কী?

সফটওয়্যার
হার্ডওয়্যার
ফার্মওয়্যার
ওএস

৬৭ . কম্পিউটার ভাইরাস কীভাবে ছড়ায়?

প্রিন্টারের মাধ্যমে
স্ক্যানারের মাধ্যমে
মাইক্রোফোনের মাধ্যমে
কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে

৬৮ . রাজিবের পেনড্রাইভে ভাইরাস আছে। এই পেনড্রাইভটি রনি যদি তার নিজের কম্পিউটারে সংযুক্ত করে তাহলে কী ঘটবে?

ভাইরাসটি তার কম্পিউটারে ছড়িয়ে পড়বে
ভাইরাসটি তার কম্পিউটারে ঢোকাতে পারবে না
ভাইরাসটি সাময়িকভাবে তার কম্পিউটারে থাকবে
ভাইরাসটি তার কম্পিউটারে ঢোকার অনুমতি চাইবে

৬৯ . কম্পিউটার ভাইরাসের হাত থেকে কম্পিউটারকে রক্ষা করতে লিখনকে কী ব্যবহার করতে হবে?

অ্যান্টিভাইরাস
ভালো ভাইরাস
ভাইরাসযুক্ত সিডি
ভাইরাস মুক্ত পেনড্রাইভ

৭০ . ভাইরাস তৈরি করে কে?

প্রকৃতি
সৎ মানুষ
অসৎ মানুষ
রোবট

৭১ . অ্যান্টিভাইরাস কী?

এক ধরনের ওষুধ
ভাইরাস প্রতিকারের যন্ত্র
এক ধরনের জীবাণু
ভাইরাস প্রতিরোধী প্রোগ্রাম

৭২ . কম্পিউটারে একটি ভাইরাস ঢুকলে সেটি কীভাবে অসংখ্য ভাইরাসে পরিণত হতে পারে?

প্রকৃতিগতভাবে বৃদ্ধি পেয়ে
স্বয়ংক্রিয়ভাবে কপি হয়ে
অন্য প্রোগ্রাম নষ্ট করে
নতুন প্রোগ্রাম সৃষ্টি করে

৭৩ . কম্পিউটার ভাইরাসের সাথে সত্যিকারের ভাইরাসের পার্থক্য কোথায়?

সৃষ্টিতে
কাজের ক্ষেত্রে
ব্যবহারের ক্ষেত্রে
দেখার ক্ষেত্রে

৭৪ . প্রকৃতপক্ষে কম্পিউটার ভাইরাস জিনিসটি কী?

ছোট জীবাণু
ছোট প্রোগ্রাম
ছোট গেম
ছোট মেসেজ

৭৫ . সঠিক রক্ষণাবেক্ষণ প্রয়োজন—
i. কম্পিউটার হার্ডওয়্যারের
ii. কম্পিউটার সফটওয়্যারের
iii. কম্পিউটার ভাইরাসের
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৭৬ . একজন কম্পিউটার ব্যবহারকারী হিসেবে যন্ত্রণা সহ্য করতে হবে—
i. কম্পিউটার হার্ডওয়্যারের যত্ন না নিলে
ii. কম্পিউটার সফটওয়্যারের যত্ন না নিলে
iii. দামি সফটওয়্যার ব্যবহার না করলে
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৭৭ . কম্পিউটার ভাইরাস—
i. অসৎ মানুষের সৃষ্টি
ii. এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম
iii. এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ছড়াতে পারে
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৭৮ . একটা ভাইরাস একটা কম্পিউটারে ঢুকতে পারলে—
i. সেটা অসংখ্য ভাইরাসে পরিণত হয়
ii. সেটা কম্পিউটারের সব প্রোগ্রাম নষ্ট করে দেয়
iii. সেটা স্বয়ংক্রিয়ভাবে অন্য কম্পিউটারে যেতে পারে
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৭৯ . কম্পিউটার ভাইরাস ছড়াতে পারে—
i. সিডির মাধ্যমে
ii. পেন ড্রাইভের মাধ্যমে
iii. কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৮০ . একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে ভাইরাস যেতে পারে—
i. তথ্য উপাত্ত কপি করার সময়
ii. কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে
iii. কম্পিউটার দুইটি পাশাপাশি রাখলে
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii