তৃতীয় অধ্যায়: তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার — MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্নব্যাংক ও সমাধান

তৃতীয় অধ্যায়: তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্ন ও উত্তরমালা ব্যাখ্যাসহ, ১১৭টি প্রশ্ন দিয়ে প্র্যাকটিস করুন, মডেল টেস্ট দিয়ে প্রস্তুতি নিন।

৮১ . কম্পিউটারকে ভাইরাস মুক্ত রাখার জন্য ব্যবহার করতে হয়—
i. অ্যান্টিভাইরাস প্রোগ্রাম
ii. ওপেন সোর্স সফটওয়্যার
iii. এয়ার কন্ডিশন্ড রুম
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৮২ . অ্যান্টিভাইরাস সম্পর্কে যা প্রযোজ্য—
i. অসৎ মানুষের সৃষ্টি
ii. ভাইরাস প্রতিরোধকারী প্রোগ্রাম
iii. ব্যবহারের জন্য অনেক দাম দিয়ে কিনতে হয়
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৮৩ . ভাইরাস আক্রান্ত হলে কম্পিউটারের—
i. কাজে সমস্যা দেখা দেবে
ii. ফাইল নষ্ট হয়ে যাবে
iii. অপ্রয়োজনীয় ফাইল তৈরি হবে
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৮৪ . অনেক বেশি সময় কম্পিউটারের সামনে বসে থাকলে যে ধরনের শারীরিক সমস্যা হতে পারে—
i. পিঠে ব্যথা
ii. হতাশাগ্ৰস্ত হওয়া
iii. চোখের সমস্যা
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৮৫ . মুক্ত বা ওপেন সোর্স কম্পিউটারে কোনটি তৈরি হয় না?

ব্যাকটেরিয়া
ভাইরাস
সফটওয়্যার
হার্ডওয়্যার

৮৬ . মাঠে ছোটাছুটি না করে কম্পিউটার গেম খেললে শিশুরা-

জ্ঞানী হবে
কর্মক্ষম হবে
রোগ মুক্ত থাকবে
মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে

৮৭ . অনেক বেশি সময় ধরে কম্পিউটারে কাজ করলে কোন ধরনের সমস্যা দেখা দিতে পারে?

শারীরিক
মানসিক
আর্থিক
পারিবারিক

৮৮ . কম্পিউটারের সামাজিক নেটওয়ার্ক ওয়েবসাইটগুলোর মাত্রাতিরিক্ত ব্যবহার মানুষের উপর কিরূপ প্রভাব ফেলছে? (উচ্চতর দক্ষতা)

মানুষকে সামাজিক করছে
মানুষকে অসামাজিক করে তুলছে
মানুষের রোগমুক্তি ঘটাচ্ছে
মানুষকে সময়ের ব্যাপারে সচেতন করছে

৮৯ . প্রযুক্তি কোন ক্ষেত্রে ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে?

আমাদের হাতের মুঠোয় চলে এলে
আমরা প্রযুক্তিকে ব্যবহার করতে পারলে
প্রযুক্তি আমাদের ব্যবহার করতে পারলে
নতুন প্রযুক্তি আবিষ্কার করতে না পারলে

৯০ . সারাদিন কম্পিউটারে কাজ করার কারণে শিমুল ইদানীং তার পিঠে ব্যথা অনুভব করছে। তার এখন কী করণীয়? (উচ্চতর দক্ষতা)

কম্পিউটার বিক্রি করে দেওয়া
কম্পিউটার ব্যবহার না করা
কম্পিউটারটি অন্য কাউকে দিয়ে দেওয়া
পরিমিত পরিমাণে কম্পিউটার ব্যবহার করা

৯১ . যারা অনেক বেশি সময় ধরে কম্পিউটার ব্যবহার করে ডাক্তাররা তাদের জন্য কী বের করেছেন?

এক ধরনের ওষুধ
এক ধরনের পিঠের ব্যায়াম
এক ধরনের হাতের ব্যায়াম
এক ধরনের পেটের ব্যায়াম

৯২ . সামাজিক যোগাযোগ গড়ে উঠতে পারে কীভাবে?

ছেলের সাথে মেয়ের
মানুষের সাথে মানুষের
শিশুদের সাথে বড়দের
কম্পিউটারের সাথে মানুষের

৯৩ . সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক হচ্ছে

মেইলবুক
ফ্ল্যাশ বুক
ফেসবুক
টেক্সট বুক

৯৪ . তথ্য ও যোগাযোগ প্রযুক্তি—
i. তুলনামূলকভাবে অনেক নতুন প্রযুক্তি
ii. আমরা নিজেদের জীবনে ব্যবহার করব
iii. প্রয়োজনের অতিরিক্ত কখনই ব্যবহার করব না
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৯৫ . তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তখনই আমাদের জন্য ক্ষতিকর হবে যখন —(উচ্চতর দক্ষতা)
i. আমরা একে মাত্রাতিরিক্ত ব্যবহার করব
ii. আমরা একে জীবনের বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করব
iii. আমরা একে আমাদেরকে ব্যবহার করতে দেব
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৯৬ . ছোট শিশুদের খুব বেশি সময় ধরে কম্পিউটার গেম খেলতে দেওয়া উচিত নয়। কারণ এতে —(উচ্চতর দক্ষতা)
i. তারা কম্পিউটার গেমে আসক্ত হয়ে পড়বে
ii. তাদের মধ্যে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেবে
iii. তাদের মানসিক বিকাশ ব্যাহত হতে পারে
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৯৭ . রাইসার বয়স বারো বছর। তার শারীরিক সুস্থতা বজায় থাকবে—
i. সাঁতার কাটলে
ii. দৌড়াদৌড়ি করলে
iii. কম্পিউটার গেম খেললে
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৯৮ . জনাব সাজ্জাদ দিনের বেশিরভাগ সময় কম্পিউটারে কাজ করেন। এ কারণে তার মধ্যে যেসব শারীরিক সমস্যা দেখা দিতে পারে-
i. পিঠে ব্যথা
ii. আঙুলে ব্যথা
iii. চোখের সমস্যা
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৯৯ . আজকাল আমরা কম্পিউটার ব্যবহার করে একজন অন্যজনের সাথে সামাজিকভাবে যোগাযোগ করতে পারি। তরুণ- তরুণীদের উপর এরূপ যোগাযোগের প্রভাব হলো-(উচ্চতর দক্ষতা)
i. তারা এটাকে সত্যিকারের সামাজিক সম্পর্ক মনে করছে
ii. তারা মানুষের স্বাভাবিক সম্পর্কটার কথা ভুলে যাচ্ছে
iii. তারা অসামাজিক মানুষ হয়ে বড় হয়ে উঠছে
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১০০ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
ষষ্ঠ শ্রেণিতে ওঠার পর জারিফকে তার বাবা একটা কম্পিউটার কিনে দেন। কম্পিউটার পেয়ে জারিফ মাঠে বন্ধুদের সাথে খেলাধুলা করা ছেড়ে দেয়।

জারিফ এখন তার অবসর সময় কীভাবে কাটায়?

ফুটবল খেলে
পড়াশোনা করে
টেলিভিশন দেখে
কম্পিউটারে গেম খেলে

১০১ . জারিফের অবসর সময় কাটানোর ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তিটি—
i. তাকে বুদ্ধিমান করে তুলবে
ii. তাকে অসামাজিক করে তুলবে
iii. তাকে শারীরিকভাবে ও মানসিকভাবে অসুস্থ করে তুলবে
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১০২ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও:
মাহিমা ঘুম থেকে উঠেই টেলিভিশনে কার্টুন দেখতে শুরু করে। এ সময় সে বাবা-মাকে বিরক্ত করে না বলে বাবা-মাও বেশ খুশি।

মাহিমার কার্টুন দেখাকে বলা যায়—

সময় কাটানো
প্রয়োজন মেটানো
কার্টুনের প্রতি আসক্তি
আনন্দ উপভোগ করা

১০৩ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও:
মাহিমা ঘুম থেকে উঠেই টেলিভিশনে কার্টুন দেখতে শুরু করে। এ সময় সে বাবা-মাকে বিরক্ত করে না বলে বাবা-মাও বেশ খুশি।

মাহিমার প্রতি বাবা-মার আচরণে সে—
i. অসামাজিক হয়ে উঠতে পারে
ii. মানসিকভাবে অসুস্থ হয়ে উঠতে পারে
iii. সৃজনশীল মানুষ হিসেবে গড়ে উঠতে পারে
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১০৪ . কোনো যন্ত্র ব্যবহারের আগে কোনটি অবশ্যই জানা প্রয়োজন?

যন্ত্রটির নাম
যন্ত্রটির দাম
নিরাপদ ব্যবহার কৌশল
উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম

১০৫ . কম্পিউটারকে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে রাখা জরুরি। এটা একটি ভুল ধারণা কেননা—

ঠান্ডায় কম্পিউটার দ্রুত নষ্ট হয়
গরমে কম্পিউটার ভালো কাজ করে
কম্পিউটারের তাপমাত্রা সহ্যের ক্ষমতা অনেক বেশি
কম্পিউটার যেকোনো তাপমাত্রা সহ্য করতে পারে

১০৬ . কম্পিউটারের প্রসেসরকে ঠান্ডা রাখার জন্য তার ওপর কী লাগানো হয়?

লাইট
ফ্যান
বায়ু প্রবেশের পথ
এয়ারকন্ডিশনার

১০৭ . বর্তমান সময়ের কম্পিউটার ব্যবহারকারী হচ্ছে—

স্কুলগামী ছেলেমেয়ে
সরকারি কর্মকর্তাগণ
প্রাপ্তবয়স্ক মানুষ
সব বয়সের মানুষ

১০৮ . বর্তমানে যারা কম্পিউটার তৈরির সাথে জড়িত আছেন তারা কোন বিষয়কে অধিক গুরুত্বের সাথে বিবেচনা করছেন?

কম্পিউটার ব্যবহারের সুযোগ সুবিধা
কম্পিউটার তৈরির উপকরণ ও নকশা
কম্পিউটার ব্যবহারকারীর স্বাস্থ্য ঝুঁকি
কম্পিউটারের ক্রয়মূল্য ও ব্যবহার খরচ

১০৯ . কোন কম্পিউটারে সবসময় বৈদ্যুতিক সংযোগ দিতে হয়?

ডেস্কটপ
ল্যাপটপ
ট্যাবলেট পিসি
নোটবুক

১১০ . ল্যাপটপ কম্পিউটারে বৈদ্যুতিক সংযোগ প্রয়োজন হয় কেন?

কম্পিউটার চালু করতে
অপারেটিং সিস্টেম সচল করতে
ব্যাটারি চার্জ দিতে
ব্যাটারি পরিবর্তন করতে

১১১ . কোন ধরনের সংযোগকে কখনো হেলাফেলা করে নিতে হয় না?

বিদ্যুৎ
কম্পিউটার
মোবাইল ফোন
ল্যাপটপ

১১২ . বিদ্যুতের সঠিক ব্যবহার কোনটি?

যেকোনো সকেট থেকে প্লাগে বিদ্যুৎ সংযোগ
যেকোনো সকেট থেকে নির্দিষ্ট প্লাগে বিদ্যুৎ সংযোগ
যেকোনো সকেট থেকে সব প্লাগে বিদ্যুৎ সংযোগ
যেকোনো সকেট থেকে সঠিক প্লাগে বিদ্যুৎ সংযোগ

১১৩ . মাংসপেশি ব্যবহার করে হাত পা নাড়াচাড়া করার জন্য আমাদের মস্তিষ্ক থেকে স্নায়ুর ভিতর দিয়ে কী পাঠানো হয়?

চুম্বক সংকেত
বৈদ্যুতিক সংকেত
আকর্ষণ সংকেত
বিকর্ষণ সংকেত

১১৪ . একজন ব্যক্তির মস্তিষ্ক কখন বৈদ্যুতিক শক অনুভব করবে?

বিদ্যুৎ প্রবাহের সময় কম হলে
বিদ্যুৎ প্রবাহের পরিমাণ কম হলে
বিদ্যুৎ প্রবাহের পরিমাণ বেশি হলে
কম ভোল্টের বিদ্যুৎ প্রবাহিত হলে

১১৫ . কম্পিউটারের কোন অংশকে ঠান্ডা রাখতে আলাদাভাবে ফ্যান ব্যবহার করা হয়?

ইনপুট ডিভাইস
আউটপুট ডিভাইস
মেমোরি
প্রসেসর

১১৬ . মাদারবোর্ডের সাথে সংযুক্ত ফ্যানটি নষ্ট হয়ে গেলে শাহীনের কম্পিউটারে কী ধরনের সমস্যা দেখা দিতে পারে?

প্রসেসরের বিকল অবস্থা
কি-বোর্ডের কার্যক্ষমতা হ্রাস
মনিটরে ভুল আউটপুট প্রদর্শন
হার্ড ডিস্কের তথ্য উধাও হওয়া

১১৭ . কম্পিউটারের ভিতরের তাপমাত্রা—

বাইরের তাপমাত্রার অনুরূপ
বাইরের তাপমাত্রা থেকে কম
বাইরের তাপমাত্রা থেকে সামান্য বেশি
বাইরের তাপমাত্রা থেকে অনেক বেশি