পরিচ্ছেদ ১৮: বিশেষ্য — MCQ

মোট ৫০টি · পৃষ্ঠা ১ / ২

১. যে সব শব্দ দিয়ে কোনো কিছুর নাম বোঝায় তাকে কী বলে?

কবিশেষ্য
খযোজক
গঅনুসর্গ
ঘসর্বনাম
সঠিক উত্তর: ক — বিশেষ্য

২. বাক্যে ব্যবহারের সময়ে বিশেষ্যের সঙ্গে কী কী যুক্ত হয়?

কবিভক্তি, নির্দেশক ও বচন
খবিশেষ্য, বিশেষণ ও সর্বনাম
গঅনুসর্গ, নির্দেশক ও বিশেষ্য
ঘবিশেষণ, অব্যয় ও ক্রিয়া
সঠিক উত্তর: ক — বিভক্তি, নির্দেশক ও বচন

৩. 'পদ্মা' কোন জাতীয় নাম-বিশেষ্য?

কসৃষ্টিনাম
খকালনাম
গস্থাননাম
ঘব্যক্তিনাম
সঠিক উত্তর: গ — স্থাননাম

৪. জাতি-বিশেষ্যের উদাহরণ কোনটি?

কআকাশ
খনদী
গপদ্মা
ঘহিমালয়
সঠিক উত্তর: খ — নদী

৫. নিচের কোনগুলি সমষ্টি-বিশেষ্যের উদাহরণ?

কপরিবার ও মিছিল
খনদী ও সাগর
গসঞ্চিতা ও ইত্তেফাক
ঘআকাশ ও বই
সঠিক উত্তর: ক — পরিবার ও মিছিল

৬. গুণ-বিশেষ্য কোনটি?

কসততা
খসাগর
গবাহিনী
ঘভোজন
সঠিক উত্তর: ক — সততা

৭. নিচের কোনটি কালনাম শ্রেণির নাম-বিশেষ্য?

কহিমালয়
খভোজন
গবৈশাখ
ঘআকাশ
সঠিক উত্তর: গ — বৈশাখ

৮. যেসব শব্দ দিয়ে ব্যক্তি, প্রাণী, স্থান, বস্তু, ধারণা ও গুণের নাম বোঝায় সেগুলোকে কী বলে?

কবিশেষ্য
খযোজক
গঅনুসর্গ
ঘসর্বনাম
সঠিক উত্তর: ক — বিশেষ্য

৯. বিশেষ্য সাধারণত কত প্রকার?

কদুই
খতিন
গছয়
ঘআট
সঠিক উত্তর: গ — ছয়

১০. 'ইত্তেফাক' কোন ধরনের বিশেষ্য?

কজাতি-বিশেষ্য
খনাম-বিশেষ্য
গসমষ্টি-বিশেষ্য
ঘক্রিয়া-বিশেষ্য
সঠিক উত্তর: খ — নাম-বিশেষ্য

১১. 'সোমবার' কোন ধরনের নাম?

কসৃষ্টিনাম
খকালনাম
গস্থাননাম
ঘব্যক্তিনাম
সঠিক উত্তর: খ — কালনাম

১২. নিচের কোনটি সৃষ্টিনামের উদাহরণ?

কগীতাঞ্জলি
খহিমালয়
গরমজান
ঘলতা
সঠিক উত্তর: ক — গীতাঞ্জলি

১৩. নিচের কোনটি জাতি-বিশেষ্য?

কবাহিনী
খআকাশ
গফুল
ঘপরিবার
সঠিক উত্তর: গ — ফুল

১৪. যে বিশেষ্য দিয়ে কোনো কাজের নাম বোঝায়, তাকে কী বলে?

কনাম-বিশেষ্য
খসমষ্টি-বিশেষ্য
গগুণ-বিশেষ্য
ঘক্রিয়া-বিশেষ্য
সঠিক উত্তর: ঘ — ক্রিয়া-বিশেষ্য

১৫. 'আমি হিমালয় দেখিনি।'- এ বাক্যে কোন ধরনের বিশেষ্য ব্যবহৃত হয়েছে?

কনাম-বিশেষ্য
খসমষ্টি-বিশেষ্য
গগুণ-বিশেষ্য
ঘক্রিয়া-বিশেষ্য
সঠিক উত্তর: ক — নাম-বিশেষ্য

১৬. নিচের কোনটি গুণ-বিশেষ্য নয়?

কসরলতা
খগুরুত্ব
গদয়া
ঘজনতা
সঠিক উত্তর: ঘ — জনতা

১৭. কোন ধরনের বিশেষ্য সাধারণ বিশেষ্য নামেও পরিচিত?

কজাতি-বিশেষ্য
খসমষ্টি-বিশেষ্য
গগুণ-বিশেষ্য
ঘক্রিয়া-বিশেষ্য
সঠিক উত্তর: ক — জাতি-বিশেষ্য

১৮. সৌরভ, তারুণ্য কোন ধরনের পদ?

কগুণবাচক বিশেষণ
খভাববাচক বিশেষ্য
গগুণবাচক বিশেষ্য
ঘভাব বিশেষণ
সঠিক উত্তর: গ — গুণবাচক বিশেষ্য

১৯. 'সত্য পথে থেকে সত্য কথা বল'- এ বাক্যে 'সত্য' কোন পদ?

কবিশেষণ
খযোজক
গঅনুসর্গ
ঘসর্বনাম
সঠিক উত্তর: ক — বিশেষণ

২০. কোনগুলো সাকুল্যবাচক সর্বনাম?

কস্বয়ং, খোদ, আপনি
খসব, সকল, তাবৎ
গযে, যিনি, তারা
ঘএরা, ইহারা, ইনি
সঠিক উত্তর: খ — সব, সকল, তাবৎ

২১. 'গীতাঞ্জলি', 'বিশ্বনবী' কোন প্রকারের বিশেষ্য পদ? অথবা, সোনার তরী, বিষের বাঁশি, নক্সী কাথার মাঠ এগুলো কোন শ্রেণির বিশেষ্য?

কসংজ্ঞাবাচক
খগুণবাচক
গসুবাচক
ঘসমষ্টিবাচক
সঠিক উত্তর: ক — সংজ্ঞাবাচক

২২. বিশেষ্য পদ কত প্রকার?

কদুই
খতিন
গছয়
ঘআট
সঠিক উত্তর: গ — ছয়

২৩. কোনটি সংজ্ঞাবাচক বিশেষ্য?

কগরু
খবীরত্ব
গগীতাঞ্জলি
ঘসমিতি
সঠিক উত্তর: গ — গীতাঞ্জলি

২৪. 'তিতাস একটি নদীর নাম।' বাক্যে নদী কোন প্রকার বিশেষ্য?

কনামবাচক
খজাতিবাচক
গসমষ্টিবাচক
ঘবস্তুবাচক
সঠিক উত্তর: খ — জাতিবাচক

২৫. চাউল, চিনি, কাঠ, পানি- এগুলো কোন ধরনের বিশেষ্য?

কনামবাচক
খজাতিবাচক
গসমষ্টিবাচক
ঘবস্তুবাচক
সঠিক উত্তর: ঘ — বস্তুবাচক

২৬. 'ভোজন' কোন প্রকারের বিশেষ্য?

কনামবাচক
খভাববাচক
গসমষ্টিবাচক
ঘবস্তুবাচক
সঠিক উত্তর: খ — ভাববাচক

২৭. 'নদী ও পর্বত' কোন ধরনের বিশেষ্য পদ?

কনামবাচক
খজাতিবাচক
গসমষ্টিবাচক
ঘবস্তুবাচক
সঠিক উত্তর: খ — জাতিবাচক

২৮. 'এ এক বিরাট সত্য'- এখানে 'সত্য' কোন পদরূপে ব্যবহৃত হয়েছে?

কবিশেষ্যরূপে
খঅব্যয়রূপে
গবিশেষণরূপে
ঘবিশেষণের বিশেষণরূপে
সঠিক উত্তর: ক — বিশেষ্যরূপে

২৯. ব্যক্তি ও স্থানের নাম বোঝালে কোন বিশেষ্য হয়?

কগুণ
খসমষ্টি
গনাম
ঘজাতি
সঠিক উত্তর: গ — নাম

৩০. নিচের কোনটি জাতি-বিশেষ্য নয়?

কআনন্দ
খফুল
গফল
ঘগরু
সঠিক উত্তর: ক — আনন্দ

৩১. 'বাংলাদেশ' শব্দটি কোন বিশেষ্যের উদাহরণ?

কনাম
খস্থান
গজাতি
ঘক্রিয়া
সঠিক উত্তর: ক — নাম

৩২. নিচের কোনটি বিশেষ্য পদ?

কগরু
খবীরত্ব
গগীতাঞ্জলি
ঘসমিতি
সঠিক উত্তর: গ — গীতাঞ্জলি

৩৩. পদ্মা, মেঘনা, যমুনা- কোন বিশেষ্য?

কসংজ্ঞাবাচক
খগুণবাচক
গসুবাচক
ঘসমষ্টিবাচক
সঠিক উত্তর: ক — সংজ্ঞাবাচক

৩৪. 'বৈশাখ' শব্দটি নাম-বিশেষ্যের কোন নামের উদাহরণ?

কসৃষ্টিনাম
খকালনাম
গস্থাননাম
ঘব্যক্তিনাম
সঠিক উত্তর: খ — কালনাম

৩৫. 'মানুষ, গরু' শব্দগুলো বিশেষ্যের কোন শ্রেণির উদাহরণ?

কজাতি-বিশেষ্য
খসমষ্টি-বিশেষ্য
গনাম-বিশেষ্য
ঘক্রিয়া-বিশেষ্য
সঠিক উত্তর: ক — জাতি-বিশেষ্য

৩৬. অভিযাত্রী, মানুষ, কল্পনা, রাজ্য কোন পদ?

কবিশেষ্য
খযোজক
গঅনুসর্গ
ঘসর্বনাম
সঠিক উত্তর: ক — বিশেষ্য

৩৭. 'ইট' কোন বিশেষ্যের উদাহরণ?

কনাম
খবস্তু
গজাতি
ঘসমষ্টি
সঠিক উত্তর: খ — বস্তু

৩৮. সমষ্টি-বিশেষ্য হচ্ছে-

কব্যক্তি বা প্রাণীর সমষ্টি
খপ্রাণী ও অপ্রাণীর নাম
গদ্রব্য বা বস্তুর নাম
ঘব্যক্তি, স্থান ও কালের নাম
সঠিক উত্তর: ক — ব্যক্তি বা প্রাণীর সমষ্টি

৩৯. নিচের কোনটি সমষ্টি-বিশেষ্যের উদাহরণ?

কআকাশ
খলবণ
গগীতাঞ্জলি
ঘমিছিল
সঠিক উত্তর: ঘ — মিছিল

৪০. সমিতি, ঝাঁক, বহর, পঞ্চায়েত কোন পদের উদাহরণ?

কনামবাচক
খজাতিবাচক
গসমষ্টিবাচক
ঘবস্তুবাচক
সঠিক উত্তর: গ — সমষ্টিবাচক