পরিচ্ছেদ ২৮: বিভক্তি — MCQ

মোট ১৯টি · পৃষ্ঠা ১ / ১

১. 'লোকে কিনা বলে'- বাক্যের লোক শব্দের সঙ্গে কোন বিভক্তি যুক্ত আছে?

ক-এ
খ-তে
গ-রে
ঘ-যে
সঠিক উত্তর: ক — -এ

২. সাধারণত ক্রিয়ার কাল, স্থান ও ভাব বোঝাতে কোন বিভক্তি যুক্ত হয়?

ক-কে, রে
খ-এ, -তে
গ-র, -এর
ঘ-এ, -য়ের
সঠিক উত্তর: খ — -এ, -তে

৩. শব্দের শেষে ই-কার ও উ-কার থাকলে -এ বিভক্তির রূপভেদ হয়-

ক-য়ে
খ-কে
গ-এ
ঘ-তে
সঠিক উত্তর: ঘ — -তে

৪. আ-কারান্ত শব্দের শেষে -এ বিভক্তির রূপভেদ-

ক-ই
খ-রে
গ-য়
ঘ-র
সঠিক উত্তর: গ — -য়

৫. শব্দের শেষে দ্বিস্বর থাকলে -এ বিভক্তির রূপভেদ হয়-

ক-ই
খ-রে
গ-য়ে
ঘ-র
সঠিক উত্তর: গ — -য়ে

৬. বাক্যে গৌণ কর্মের সঙ্গে কোন বিভক্তির প্রয়োগ হয়?

ক-ই
খ-রে
গ-কে
ঘ-র
সঠিক উত্তর: গ — -কে

৭. বাক্যের মধ্যে পরবর্তী শব্দের সঙ্গে সম্বন্ধ বোঝাতে কোন বিভক্তি হয়?

ক-ই
খ-রে
গ-য়
ঘ-র
সঠিক উত্তর: ঘ — -র

৮. বাক্যের মধ্যে অন্য শব্দের সাথে সম্পর্ক বোঝাতে বিশেষ্য ও সর্বনামের সঙ্গে যুক্ত অর্থহীন লগ্নকগুলোকে কী বলে?

কবচন
খনির্দেশক
গবিভক্তি
ঘলিঙ্গ
সঠিক উত্তর: গ — বিভক্তি

৯. বিভক্তিগুলোকে কয়ভাগে বিভক্ত করা হয়েছে?

কদুই
খচার
গতিন
ঘপাঁচ
সঠিক উত্তর: গ — তিন

১০. যেসব শব্দের শেষে কারচিহ্ন নেই, সেসব শব্দের সঙ্গে কোন বিভক্তি যুক্ত হয়?

ক-ই
খ-রে
গ-য়
ঘ-এ
সঠিক উত্তর: ঘ — -এ

১১. ই-কারান্ত শব্দের শেষে '-য়ে' বিভক্তি ব্যবহারের উদাহরণ কোনটি?

কঝিয়ে
খছুইয়ে
গবউয়ে
ঘভাইয়ে
সঠিক উত্তর: ক — ঝিয়ে

১২. -এ, -তে, -র, রে ইত্যাদি বিভক্তি কখনো বাক্যের কিসের সঙ্গেও বসে?

ককর্তার
খক্রিয়ার
গকথকের
ঘলেখকের
সঠিক উত্তর: ক — কর্তার

১৩. যেসব শব্দে 'এর' বিভক্তি যুক্ত হয়, সেসব শব্দে কী নেই?

ককারচিহ্ন
খকর্ম
গফলাচিহ্ন
ঘকর্তা
সঠিক উত্তর: ক — কারচিহ্ন

১৪. শব্দের শেষে দ্বিস্বর থাকলে কোন বিভক্তি যুক্ত হয়?

ক-কে
খ-রে
গ-এর
ঘ-য়ের
সঠিক উত্তর: ঘ — -য়ের

১৫. সাধারণত আ-কারান্ত, ই/ঈ-কারান্ত ও উ/ঊ-কারান্ত শব্দের শেষে কোন বিভক্তি যুক্ত হয়?

ক-কে
খ-র
গ-এর
ঘ-য়ের
সঠিক উত্তর: খ — -র

১৬. বিভক্তি চিহ্ন স্পষ্ট না হলে কোন বিভক্তি আছে বলে মনে করা হয়?

কশূন্য
খতৃতীয়া
গ৪র্থ
ঘপঞ্চম
সঠিক উত্তর: ক — শূন্য

১৭. একবচন ও বহুবচনভেদে বিভক্তিগুলোর কী ধরনের পার্থক্য দেখা যায়?

কউচ্চারণগত
খঅবস্থানগত
গঅর্থগত
ঘআকৃতিগত
সঠিক উত্তর: ঘ — আকৃতিগত

১৮. র, এর, দিগের, দের, গুলির, গণের গুলোর কোন বিভক্তির চিহ্ন?

কষষ্ঠী
খতৃতীয়া
গ৪র্থ
ঘপঞ্চম
সঠিক উত্তর: ক — ষষ্ঠী

১৯. ষষ্ঠী নাম বিভক্তির চিহ্ন কোনটি?

ককে, রে
খর, এর
গএ, য়, তে
ঘদ্বারা, দিয়ে, কর্তৃক
সঠিক উত্তর: ক — কে, রে