পরিচ্ছেদ ৩৯: বাগর্থ — MCQ

মোট ৪১টি · পৃষ্ঠা ১ / ২

১. একটি শব্দ শোনার সাথে সাথে আমাদের মনে যে ছবি বা বোধ জেগে ওঠে তাকে কী বলে?

কশব্দার্থ
খবাচ্যার্থ
গলক্ষ্যার্থ
ঘবাগর্থ
সঠিক উত্তর: খ — বাচ্যার্থ

২. 'বাচ্যার্থ' শব্দের কোন ধরনের অর্থ প্রকাশ করে?

কমুখ্য
খপ্রত্যক্ষ
গগৌণ
ঘপরোক্ষ
সঠিক উত্তর: ক — মুখ্য

৩. বক্তার উদ্দেশ্য অনুযায়ী বাচ্যার্থকে উপেক্ষা করে শব্দের আলাদা অর্থ তৈরি করলে, তা হয়-

কশব্দার্থ
খবাচ্যার্থ
গলক্ষ্যার্থ
ঘবাগর্থ
সঠিক উত্তর: গ — লক্ষ্যার্থ

৪. অঞ্চল শব্দটি শাড়ির পাড় না বুঝিয়ে এলাকা বোঝালে অর্থের কী ধরনের পরিবর্তন হয়?

কঅর্থপ্রসার
খঅর্থসংকোচ
গঅর্থের উন্নতি
ঘঅর্থের অবনতি
সঠিক উত্তর: ক — অর্থপ্রসার

৫. মৃগয়া শব্দের দ্বারা হরিণ বোঝালে অর্থের কী ধরনের পরিবর্তন হয়?

কঅর্থপ্রসার
খঅর্থসংকোচ
গঅর্থের উন্নতি
ঘঅর্থের অবনতি
সঠিক উত্তর: খ — অর্থসংকোচ

৬. শব্দের বৈচিত্র্যময় অর্থকে কী বলে?

কশব্দার্থ
খবাচ্যার্থ
গলক্ষ্যার্থ
ঘবাগর্থ
সঠিক উত্তর: ঘ — বাগর্থ

৭. শব্দের অর্থ অন্ত্যত কয় রকমের?

কদুই
খতিন
গপাঁচ
ঘচার
সঠিক উত্তর: ক — দুই

৮. কোথায় অর্থ গ্রহণের বেলায় বাচ্যার্থকে প্রাধান্য দেওয়া হয়?

কবইয়ের পাতার
খকার্যক্ষেত্রে
গকথ্যভাষায়
ঘঅভিধানে
সঠিক উত্তর: ঘ — অভিধানে

৯. শব্দের বাচ্যার্থকে আরও কী বলা হয়ে থাকে?

কলক্ষ্যার্থ
খআক্ষরিক অর্থ
গপ্রকৃত অর্থ
ঘমুখ্যার্থ
সঠিক উত্তর: খ — আক্ষরিক অর্থ

১০. কোনটিকে গৌণার্থ বা লাক্ষণিক অর্থ বলা হয়ে থাকে?

কলক্ষ্যার্থ
খআক্ষরিক অর্থ
গপ্রকৃত অর্থ
ঘমুখ্যার্থ
সঠিক উত্তর: ক — লক্ষ্যার্থ

১১. পাঠ্যবইয়ের অর্থের পরিবর্তনের করাটি প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয়েছে?

কদুই
খতিন
গপাঁচ
ঘচার
সঠিক উত্তর: গ — পাঁচ

১২. একটি শব্দের পূর্ববর্তী অর্থের ব্যাপ্তি কমে কোন প্রক্রিয়ায়?

কঅর্থপ্রসার
খঅর্থসংকোচ
গঅর্থ-বদল
ঘঅর্থের অবনতি
সঠিক উত্তর: খ — অর্থসংকোচ

১৩. 'গবাক্ষ' শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী?

কগরুর চোখ
খজানালা
গদরজা
ঘগরু সম্পর্কিত
সঠিক উত্তর: ক — গরুর চোখ

১৪. ইতিবাচক অর্থের শব্দ নেতিবাচক অর্থে ব্যবহৃত হওয়াকে কী বলে?

কঅর্থপ্রসার
খঅর্থ-বদল
গঅর্থসংকোচ
ঘঅর্থের অবনতি
সঠিক উত্তর: ঘ — অর্থের অবনতি

১৫. শব্দের অর্থ আগের চেয়ে ভালো অর্থ ধারণ করলে তাকে কী বলে?

কঅর্থপ্রসার
খঅর্থ-বদল
গঅর্থসংকোচ
ঘঅর্থের উন্নতি
সঠিক উত্তর: ঘ — অর্থের উন্নতি

১৬. শব্দের অর্থগত পরিবর্তন কেবল কিসের অর্থের মধ্যে সীমিত থাকে না?

কপদের
খরূপের
গবচনের
ঘরূপমূলের
সঠিক উত্তর: ঘ — রূপমূলের

১৭. 'দ্বন্দ্ব' শব্দের অর্থ কী ছিলো?

কমিলন
খবিরোধ
গযুদ্ধ
ঘসহাবস্থান
সঠিক উত্তর: ক — মিলন

১৮. 'অহিংসা পরম ধর্ম'। এখানে 'ধর্ম' কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

কসুনীতি
খউৎকর্ষ
গসৎকাজ
ঘস্বভাব
সঠিক উত্তর: গ — সৎকাজ

১৯. নিচের কোন বাক্যে সুনীতি অর্থে 'ধর্মের' ব্যবহার হয়েছে?

কএটা ধর্মসংগত কাজ।
খঅহিংসা পরম ধর্ম।
গপ্রত্যেক ধর্মই মানুষের চরিত্রকে উন্নত করে।
ঘমানুষ ও পশুর ধর্ম পৃথক।
সঠিক উত্তর: ক — এটা ধর্মসংগত কাজ।

২০. যে সকল শব্দ তাদের আভিধানিক অর্থে ব্যবহৃত না হয়ে অন্য অর্থে ব্যবহৃত হয় তাদের কী বলে?

কলক্ষ্যার্থ
খআক্ষরিক অর্থ
গপ্রকৃত অর্থ
ঘমুখ্যার্থ
সঠিক উত্তর: ক — লক্ষ্যার্থ

২১. শব্দের ব্যবহার দু'রকম কী কী?

কউদ্দেশ্য ও বিধেয়
খবাচ্যার্থ ও লক্ষ্যার্থ
গউৎকর্ষ ও অপকর্ম
ঘঅর্থ সংকোচ ও অর্থ প্রাপ্তি
সঠিক উত্তর: খ — বাচ্যার্থ ও লক্ষ্যার্থ

২২. শব্দের আভিধানিক অর্থই-

কশব্দার্থ
খবাচ্যার্থ
গলক্ষ্যার্থ
ঘবাগর্থ
সঠিক উত্তর: খ — বাচ্যার্থ

২৩. শ্রীরামকৃষ্ণ পরমহংস এখানে 'পরমহংস' কীভাবে ব্যবহৃত হয়েছে?

করীতিসিদ্ধ প্রয়োগে
খউৎকর্ষ প্রাপ্তিতে
গঅর্থ সংকোচে
ঘঅপকর্ষ বোঝাতে
সঠিক উত্তর: খ — উৎকর্ষ প্রাপ্তিতে

২৪. নিচের কোন বাক্যে পুণ্যকাজ অর্থে 'ধর্মের' ব্যবহার হয়েছে?

কএটা ধর্মসংগত কাজ।
খঅহিংসা পরম ধর্ম।
গপ্রত্যেক ধর্মই মানুষের চরিত্রকে উন্নত করে।
ঘমানুষ ও পশুর ধর্ম পৃথক।
সঠিক উত্তর: খ — অহিংসা পরম ধর্ম।

২৫. শব্দ ও শব্দগুচ্ছ ব্যবহার করে বক্তা ও শ্রোতার মধ্যে কী ঘটানো হয়?

কবিয়োজক
খস্নেহ
গসংযোগ
ঘসম্প্রীতি
সঠিক উত্তর: গ — সংযোগ

২৬. অভিধানের অর্থ গ্রহণের বেলা শব্দের কী প্রাধান্য পায়?

কশব্দার্থ
খবাচ্যার্থ
গলক্ষ্যার্থ
ঘবাগর্থ
সঠিক উত্তর: খ — বাচ্যার্থ

২৭. বক্তা তার উদ্দেশ্য অনুযায়ী বাচ্যার্থকে উপেক্ষা করে শব্দের আলাদা অর্থ তৈরি করলে সেটির নাম হয়-

কশব্দার্থ
খবাচ্যার্থ
গলক্ষ্যার্থ
ঘবাগর্থ
সঠিক উত্তর: গ — লক্ষ্যার্থ

২৮. লক্ষ্যার্থকে আর কী বলা যায়?

কগৌণার্থ
খবাচ্যার্থ
গলক্ষ্যার্থ
ঘবাগর্থ
সঠিক উত্তর: ক — গৌণার্থ

২৯. 'অঞ্চল' শব্দটির মূল অর্থ কী?

কশাড়ির পাড়
খছেঁড়া কাপড়বিশেষ
গগ্রামাঞ্চল
ঘগ্রাম
সঠিক উত্তর: ক — শাড়ির পাড়

৩০. 'আঁচল' শব্দটি কোন শব্দ থেকে উদ্ভূত?

কঅঞ্চল
খআঞ্চলিক
গআঞ্চল
ঘঅশ্বলিত
সঠিক উত্তর: ক — অঞ্চল

৩১. 'বর্ষ' শব্দের প্রসারিত অর্থ কোনটি?

কবছর
খবর্ষাকাল
গবর্ষা
ঘবার্ষিক
সঠিক উত্তর: ক — বছর

৩২. 'মৃগয়া' শব্দের অর্থ কোনটি?

কপশু শিকার
খপাখি শিকার
গহরিণ শিকার
ঘবাঘ শিকার
সঠিক উত্তর: ক — পশু শিকার

৩৩. 'মৃগরাজ' শব্দের অর্থ হচ্ছে-

কবানরের রাজা
খহরিণদের রাজা
গপশুদের রাজা
ঘসিংহ
সঠিক উত্তর: গ — পশুদের রাজা

৩৪. এক সময়ে 'অন্ন' বলতে কী বোঝানো হতো?

করসগোল্লা
খলুচি পাঁঠার মাংস
গলুচি সন্দেশ
ঘযেকোনো খাদ্য
সঠিক উত্তর: ঘ — যেকোনো খাদ্য

৩৫. 'অপরূপ' শব্দটি পূর্বে কী অর্থ নির্দেশ করত?

কশ্রীহীনতা
খঅসাধারণ সুন্দর
গআনন্দ
ঘঅপূর্ব
সঠিক উত্তর: ক — শ্রীহীনতা

৩৬. ঝুঁকিপূর্ণ কাজে উদ্যম কে কী বলে?

কসুর্নিবার
খসাহসী
গদুরন্ত
ঘসাহস
সঠিক উত্তর: ঘ — সাহস

৩৭. বাংলাদেশে 'রাজাকার' শব্দটি কী অর্থ লাভ করেছে?

কঅস্তিবাচক
খসমাসসির
গঅর্থসংকোচ
ঘনেতিবাচক
সঠিক উত্তর: ঘ — নেতিবাচক

৩৮. 'পাষণ্ড' শব্দের অর্থ আগে কী ছিল?

কধর্মের ষাঁড়
খধর্মসম্প্রদায়
গধর্মগুরু
ঘধর্ম সহায়
সঠিক উত্তর: খ — ধর্মসম্প্রদায়

৩৯. বাকভঙ্গির কারণে অর্থের কী পাওয়া যায়?

কস্বল্পতা
খএকাগ্রতা
গভিন্নতা
ঘদীর্ঘতা
সঠিক উত্তর: গ — ভিন্নতা

৪০. সে মাথায় আঘাত পেয়েছে। এ বাক্যে 'মাথা' শব্দের অর্থ হচ্ছে-

কশীর্ষস্থান
খঅঙ্গবিশেষ
গউঁচু স্থান
ঘশরীরের সর্বোচ্চ স্থান
সঠিক উত্তর: খ — অঙ্গবিশেষ