পরিচ্ছেদ ২৭: বচন — MCQ

মোট ৩৪টি · পৃষ্ঠা ১ / ১

১. একাধিক সংখ্যা বোঝাতে যেসব লগ্নক বিশেষ্য বা সর্বনামের পরে যুক্ত হয়, তার নাম-

কবচন
খযোজক
গআবেগ
ঘপদাণু
সঠিক উত্তর: ক — বচন

২. নিচের কোনটি একবচন?

কআমি
খবইগুলি
গমাঝিরা
ঘকলমগুলো
সঠিক উত্তর: ক — আমি

৩. 'মানী' লোকের বেলায় বহুবচনে কী লগ্নক ব্যবহৃত হয়?

কবৃন্দ
খসব
গমালা
ঘরাজি
সঠিক উত্তর: ক — বৃন্দ

৪. নিচের কোন বাক্যে বহুবচন ব্যবহৃত না হয়েও বহুবচন বোঝাচ্ছে?

কমৌমাছি মৌচাক বানায়।
খছাত্ররা এসে জড়ো হয়েছে।
গএ নিয়ে আমাদের বলার কিছু নেই।
ঘহাজার হাজার কৃষক ফুলের চাষ করেন।
সঠিক উত্তর: ক — মৌমাছি মৌচাক বানায়।

৫. 'পর্বত' শব্দকে বহুবচন করতে কোন লগ্নকটি ব্যবহৃত হয়?

কসব
খমালা
গসমূহ
ঘকুল
সঠিক উত্তর: খ — মালা

৬. সংখ্যার ধারণা হলো-

কবচন
খপদ
গবলক
ঘশব্দ
সঠিক উত্তর: ক — বচন

৭. 'ফুল' শব্দের বহুবচন কী হবে?

কফুলরা
খফুলসমূহ
গফুলগুলো
ঘফুলরাজি
সঠিক উত্তর: গ — ফুলগুলো

৮. প্রাণী বা বস্তুর নামকে বহুবচন করতে ব্যবহৃত লগ্নক কোনটি?

কসব
খমালা
গসমূহ
ঘকুল
সঠিক উত্তর: ক — সব

৯. 'বৃক্ষ' শব্দের বহুবচন কী হবে?

কবৃক্ষরা
খবৃক্ষগুলো
গবৃক্ষগুলোন
ঘবৃক্ষসমূহ
সঠিক উত্তর: ঘ — বৃক্ষসমূহ

১০. 'আবলি' লগ্নক যোগে বহুবচনের সঠিক উদাহরণ কোনটি?

কনিয়মাবলি
খশিক্ষকাবলি
গপর্তাবলি
ঘসদস্যাবলি
সঠিক উত্তর: ক — নিয়মাবলি

১১. বচন লগ্নক ব্যবহৃত না হলেও বহুবচন হতে পারে এমন উদাহরণ কোনটি?

কশিক্ষক ক্লাসে পড়াচ্ছেন।
খগল্প শোনো।
গআমি বই পড়ছি।
ঘবাজারে লোক কম।
সঠিক উত্তর: ঘ — বাজারে লোক কম।

১২. 'পণ্ডিত' শব্দের বহুবচনে কোন লগ্নকটি যথাযথ?

ককুল
খবর্গ
গসমাজ
ঘমণ্ডল
সঠিক উত্তর: খ — বর্গ

১৩. নিচের কোন লগ্নকটি মানী লোকের বহুবচনে ব্যবহৃত হয় না?

কমালা/রাজি
খবৃন্দ
গমণ্ডলী
ঘবর্গ
সঠিক উত্তর: ক — মালা/রাজি

১৪. কেবল কোন কোন পদের বচনভেদ হয়?

কবিশেষ্য ও সর্বনাম
খবিশেষণ ও সর্বনাম
গবিশেষ্য ও বিশেষণ
ঘসর্বনাম ও অব্যয়
সঠিক উত্তর: ক — বিশেষ্য ও সর্বনাম

১৫. কোন শব্দ দুটি কেবল জন্তুর বহুবচনে ব্যবহৃত হয়? অথবা, কেবল ইতর প্রাণীর ক্ষেত্রে ব্যবহৃত হয় এমন বহুবচনবোধক শব্দ কোনগুলো?

কপাল ও পুঞ্জ
খযূথ ও মালা
গপাল ও যূথ
ঘনিকর ও রাজি
সঠিক উত্তর: গ — পাল ও যূথ

১৬. প্রাণিবাচক ও অপ্রাণিবাচক শব্দের বহুবচনে কোন শব্দগুলো ব্যবহৃত হয়?

ককুল, সব, সমূহ
খবৃন্দ, মণ্ডলী
গরা, এরা
ঘগণ, গণ্য
সঠিক উত্তর: ক — কুল, সব, সমূহ

১৭. কোন শব্দগুচ্ছটি প্রাণিবাচক ও অপ্রাণিবাচক শব্দের বহুবচন ব্যবহৃত হয়?

কগণ, বৃন্দ, কুল, সকল
খবর্ণ, সব, সমূহ, কুল
গকুল, সকল, সব, সমূহ
ঘরা, দের, গুলা, গুলি
সঠিক উত্তর: গ — কুল, সকল, সব, সমূহ

১৮. 'বচন' ব্যাকরণের কী জাতীয় শব্দ?

কতৎসম
খঅর্ধ-তৎসম
গপারিভাষিক
ঘবিদেশি
সঠিক উত্তর: গ — পারিভাষিক

১৯. বচন অর্থ কী? অথবা, বচন অর্থ হলো-

কসংখ্যার ধারণা
খক্রমের ধারণা
গগণনার ধারণা
ঘপরিমাণের ধারণা
সঠিক উত্তর: ক — সংখ্যার ধারণা

২০. ব্যাকরণের কোন কোন পদের সংখ্যাগত ধারণা প্রকাশের উপায়কে বচন বলে?

কবিশেষ্য এবং সর্বনাম পদ
খবিশেষ এবং বিশেষণ পদ
গসর্বনাম এবং বিশেষণ পদ
ঘসর্বনাম এবং ক্রিয়াপদ
সঠিক উত্তর: ক — বিশেষ্য এবং সর্বনাম পদ

২১. 'লাল লাল ফুল'- বাক্যে কী অর্থে দ্বিরুক্ত হয়েছে?

কশূন্য
খএকবচন
গবহুবচন
ঘঈষৎ
সঠিক উত্তর: গ — বহুবচন

২২. কেবল উন্নত প্রাণিবাচক শব্দের সঙ্গে কোন বিভক্তির ব্যবহার পাওয়া যায়?

কগুলা
খগুলি
গরা
ঘগুলো
সঠিক উত্তর: গ — রা

২৩. কেবল অপ্রাণিবাচক বহুবচনের প্রত্যয় কোনটি?

ককুল
খমালা/রাজি
গসমাজ
ঘমণ্ডল
সঠিক উত্তর: খ — মালা/রাজি

২৪. 'সাহেব' শব্দের বহুবচন কোনটি?

কসাহেবান
খসাহেবকুল
গসাহেবমণ্ডল
ঘসাহেবসমূহ
সঠিক উত্তর: ক — সাহেবান

২৫. 'কমল' শব্দটির শেষে কোন বহুবচনবোধক শব্দটি বসবে?

কনিয়ে
খনিকর
গদাম
ঘরাজি
সঠিক উত্তর: খ — নিকর

২৬. কবিতা শব্দের বহুবচন-

ককবিতাগুচ্ছ
খকবিতারাজি
গকবিতামালা
ঘকবিতাসমূহ
সঠিক উত্তর: ক — কবিতাগুচ্ছ

২৭. 'পর্বত' শব্দের বহুবচন-

কপর্বতমালা
খপর্বত পুঞ্জ
গপর্বতসমূহ
ঘপর্বতারাজি
সঠিক উত্তর: ক — পর্বতমালা

২৮. প্রাণিবাচক ও অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত শব্দ কোনটি?

কসকল
খগুচ্ছ
গবৃন্দ
ঘআবলি
সঠিক উত্তর: ক — সকল

২৯. কোন দুটি শব্দ কেবল জন্তুর বহুবচনে ব্যবহৃত হয়? অথবা, কেবল ইতর প্রাণীর ক্ষেত্রে ব্যবহৃত হয় এমন বহুবচনবোধক শব্দ কোনগুলো?

কপাল ও পুঞ্জ
খপাল ও যূথ
গযূথ ও মালা
ঘনিকর ও রাজি
সঠিক উত্তর: খ — পাল ও যূথ

৩০. কোনটি একবচনের উদাহরণ?

কশিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন
খমানুষ মরণশীল
গলোকে বলে
ঘবনে বাঘ থাকে
সঠিক উত্তর: ক — শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন

৩১. উন্নত প্রাণিবাচক মনুষ্য শব্দের বহুবচনে ব্যবহৃত শব্দ কোনগুলো?

কবৃন্দ, মণ্ডলী, বর্গ
খকুল, সকল, সব
গমালা, রাজি, নিকর
ঘগুলা, রা, অজস্র
সঠিক উত্তর: ক — বৃন্দ, মণ্ডলী, বর্গ

৩২. অপ্রাণিবাচক শব্দে ব্যবহৃত বহুবচনবাচক শব্দ কোনগুলো?

কদাম, নিকর, রাশি
খকুল, সকল, সব
গগণ, বৃন্দ, বর্গ
ঘগুলি, গলা, গুলো
সঠিক উত্তর: ক — দাম, নিকর, রাশি

৩৩. 'কুসুম' শব্দটির শেষে কোন বহুবচনবোধক শব্দটি বসবে?

কনিকর
খমালা
গনিচয়
ঘরাজি
সঠিক উত্তর: গ — নিচয়

৩৪. অপ্রাণিবাচক বিশেষ্য বহুবচনবোধক শব্দ কোনগুলো?

কপাল, যূথ
খরাশি, রাজি
গসকল, সমূহ
ঘগণ, বৃন্দ
সঠিক উত্তর: খ — রাশি, রাজি