দ্বিতীয় অধ্যায় : শরিয়তের উৎস — MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্নব্যাংক ও সমাধান

দ্বিতীয় অধ্যায় : শরিয়তের উৎস MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্ন ও উত্তরমালা ব্যাখ্যাসহ, ৪১৪টি প্রশ্ন দিয়ে প্র্যাকটিস করুন, মডেল টেস্ট দিয়ে প্রস্তুতি নিন।

৩৬১ . ইরাভ পার্বত্য এলাকায় চাকরি করে। সে উপজাতীয়দের সাথে মিশে সাপ-বিচ্ছু ইত্যাদি খায়। এটি তার জন্য হারাম। কারণ এগুলো—
i. বিষাক্ত
ii. ক্ষতিকর
iii. অপচয়
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৩৬২ . সুন্নাতে যায়িদাহ হচ্ছে এমন বিধান যা মহানবী (স)—
i. সর্বদা পালন করতেন
ii. মাঝে মাঝে করতেন
iii. করতে উৎসাহ দিতেন
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৩৬৩ . জনাব শামীম পার্থিব জীবনের লাঞ্ছনা ও গঞ্জনা এবং কিয়ামতের কঠিন শাস্তি থেকে নিজেকে বাঁচাতে চান। এজন্য তাকে পরিপূর্ণ অনুসরণ করতে হবে-
i. আল্লাহর কিতাবের
ii. ইসলামি শরীয়তের
iii. ইজমা ও কিয়াসের
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৩৬৪ . আল-কুরআন আরবি ভাষায় নাজিল করা হয়। কারণ—
i. আখিরাতের ভাষা আরবি বলে
ii. নবীজির ভাষা আরবি বলে
iii. আরবের লোকদের সুবিধার্থে
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৩৬৫ . নিয়াজ এমন কিছু সূরা অধ্যয়ন করছে যেগুলোর শব্দমালা অত্যন্ত শক্তিশালী, ভাবগম্ভীর এবং অন্তরে প্রকম্পন সৃষ্টিকারী। এর ফলে সে জানতে পারবে-
i. কাফিরদের শোচনীয় পরিণতি
ii. মুশরিকদের নিষ্ঠুরতার কাহিনী
iii. বিভিন্ন কুপ্রথা ও কুআচরণ
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৩৬৬ . জনাব আবির পবিত্র কুরআন অধ্যয়ন করে জ্ঞান-বিজ্ঞানের অধিকারী হতে চান। এজন্য তাকে প্রথমে শিখতে হবে-
i. আরবি ভাষা
ii. কুরআনের ভাষা
iii. নবীদের ভাষা
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৩৬৭ . শাহজাহান একজন পণ্ডিত ব্যক্তি। তিনি নিয়মিত কুরআন অধ্যয়ন করেন। এর ফলে তিনি জানতে পারবেন-
i. শরিয়তের অকাট্য ও প্রামাণ্য দলিল সম্পর্কে
ii. হাদিসের সঠিক দিক-নির্দেশনা সম্পর্কে
iii. শরিয়তের সর্বপ্রধান ও প্রথম উৎস সম্পর্কে
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৩৬৮ . আল-কুরআনের শ্রেষ্ঠত্ব, বৈশিষ্ট্য ও মাহাত্ম্য হচ্ছে—
i. এটি শাশ্বত ও পূর্ণাঙ্গ জীবনবিধান
ii. এটি সর্ববৃহৎ আসমানি কিতাব
iii. এটি সর্বশেষ আসমানি কিতাব
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৩৬৯ . কাফির-মুনাফিকরা মূলত—
i. বিচার দিবসের অস্বীকারকারী
ii. আখিরাতে বিশ্বাস পোষণকারী
iii. তাওহিদ, রিসালাতে অস্বীকারকারী
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৩৭০ . ইবরাহিম কুরআনে বর্ণিত বিষয়গুলোর ব্যাখ্যা জানতে চায়। এজন্য তাকে দ্বারস্থ হতে হবে—
i. হাদিসের
ii. কুরআনের
iii. সুন্নাহর
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৩৭১ . মামুন কুরআন ও হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করে। এর ফলে সে—
i. পথভ্রষ্ট হবে না
ii. বিভ্রান্ত হয়ে পড়বে
iii. সত্য পথে পরিচালিত হবে
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৩৭২ . রাতুল কুরআন অধ্যয়ন করে জাকাত আদায়ের নির্দেশ পেল। কিন্তু কী পরিমাণ সম্পদের কী পরিমাণ জাকাত দিতে হবে এবং কীভাবে, কাকে দিতে হবে এর কোনো বর্ণনা সে কুরআনে পেল না। এজন্য রাতুলকে জানতে হবে-
i. হাদিস
ii. সুন্নাহ
iii. কিয়াস
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৩৭৩ . ইফাদ সাহেব রাসুল (স)-এর হাদিসের দুটি বাক্যের জিকির করেন। একটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দ্বিতীয়টি হচ্ছে সুবহানাল্লাহিল আজিম। বাক্য দুটো তাকে-
i. সম্পদের অধিকারী করবে
ii. আল্লাহর নিকট প্রিয় করবে
iii. পাল্লার ওজন ভারী করতে সাহায্য করবে
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৩৭৪ . কিয়াস শরিয়তের—
i. যৌক্তিক উৎস
ii. তৃতীয় উৎস
iii. চতুর্থ উৎস
নিচের কোনটি সঠিক?

i
ii
iii
i ও iii

৩৭৫ . হরিপুর গ্রামের কিছু লোক জুয়া, লটারি ইত্যাদিতে জড়িয়ে পড়েছে। এর ফলে সেই গ্রামে-
i. সামাজিক বৈষম্য দেখা দেবে
ii. মানবিক মূল্যবোধ নষ্ট হবে
iii. অনেকে আত্মহত্যার পথ বেছে নেবে
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৩৭৬ . জনাব মাজেদ সুন্নতে মুয়াক্কাদাহ পালনের পাশাপাশি অনেক অতিরিক্ত সুন্নতও আদায় করে থাকেন। এর ফলে তিনি অর্জন করবেন-
i. অনেক সুনাম
ii. অনেক সওয়াব
iii. প্রচুর নেক
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৩৭৭ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও :

ইমাম সাহেব মুসল্লিদের বললেন, পবিত্র কুরআনে প্রথমে যেরূপ বিন্যাস ছিল হজরত আবু বকর (রা) এবং হজরত উসমান (রা)-এর সংকলনের সময়ও সেরূপ বিন্যাস ছিল। এতে কোনো পরিবর্তন হয়নি।

ইমাম সাহেব 'প্রথমে' বলতে ইঙ্গিত করেছেন-

হেরা গুহার প্রতি
বায়তুল ইজ্জাহর প্রতি
লাওহে মাহফুজের প্রতি
কাবা গৃহের প্রতি

৩৭৮ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও :

ইমাম সাহেব মুসল্লিদের বললেন, পবিত্র কুরআনে প্রথমে যেরূপ বিন্যাস ছিল হজরত আবু বকর (রা) এবং হজরত উসমান (রা)-এর সংকলনের সময়ও সেরূপ বিন্যাস ছিল। এতে কোনো পরিবর্তন হয়নি।

এর ফলে মুসল্লিরা যে বিষয়টি অবগত হলো-এর বর্তমান বিন্যাস—
i. লাওহে মাহফুজের ন্যায়
ii. জিবরাইল (আ)-এর বিন্যাসের ন্যায়
iii. সাহাবিগণের বিন্যাসের ন্যায়
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৩৭৯ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও :

সোনাপুর গ্রামের হাফিজ সাহেব একজন সমাজসেবক। তিনি তার ছোট ভাইয়ের মৃত্যুর পর তার সকল সম্পদ দখল করে, তার ছেলেমেয়েদেরকে বাড়ি থেকে বের করে দেন।

হাফিজ সাহেবের আচরণের মাধ্যমে অধিকার লঙ্ঘিত হয়েছে কাদের?

অসহায়দের
বঞ্চিতদের
ইয়াতিমদের
প্রতিবেশীদের

৩৮০ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও :

সোনাপুর গ্রামের হাফিজ সাহেব একজন সমাজসেবক। তিনি তার ছোট ভাইয়ের মৃত্যুর পর তার সকল সম্পদ দখল করে, তার ছেলেমেয়েদেরকে বাড়ি থেকে বের করে দেন।

হাফিজ সাহেবের কাজটি—

কুরআনের পরিপন্থী
হাদিসের পরিপন্থী
কিয়াসের পরিপন্থী
ইজমার পরিপন্থী

৩৮১ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও :

"রাসুল (স) তোমাদেরকে যা দেন তা গ্রহণ কর আর যা নিষেধ করেন তা বর্জন কর।"

এই আয়াতটি কোন সূরা থেকে নেওয়া হয়েছে?

সূরা তা-হা
সূরা আন-নাস
সূরা আল-ইমরান
সূরা আল-হাশর

৩৮২ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও :

"রাসুল (স) তোমাদেরকে যা দেন তা গ্রহণ কর আর যা নিষেধ করেন তা বর্জন কর।"

এ আয়াতে ইঙ্গিত করা হয়েছে—
i. হাদিস গ্রহণযোগ্য নয়
ii. হাদিস ইসলামিক শরিয়তের উৎস
iii. হাদিস কুরআনের ব্যাখ্যা
নিচের কোনটি সঠিক?

i
ii
ii ও iii
i, ii ও iii

৩৮৩ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও :

হরিদাস সাবিনা নামে এক মুসলিম মেয়েকে বিয়ে করতে চায়। সাবিনা হরিদাসের ইসলাম ধর্ম গ্রহণের শর্তে বিয়েতে সম্মত হয়। হরিদাস শর্ত পূরণ করে সাবিনাকে বিয়ে করে। স্থানীয় মসজিদের ইমাম সাহেব তাদের উদ্দেশ্যে নিম্নোক্ত হাদিস পাঠ করে শোনান- "নিশ্চয় সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল।"

হাদিসটি কোন গ্রন্থ থেকে সংকলিত?

আবু দাউদ
তিরমিজি
বুখারি
মুসলিম

৩৮৪ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও :

হরিদাস সাবিনা নামে এক মুসলিম মেয়েকে বিয়ে করতে চায়। সাবিনা হরিদাসের ইসলাম ধর্ম গ্রহণের শর্তে বিয়েতে সম্মত হয়। হরিদাস শর্ত পূরণ করে সাবিনাকে বিয়ে করে। স্থানীয় মসজিদের ইমাম সাহেব তাদের উদ্দেশ্যে নিম্নোক্ত হাদিস পাঠ করে শোনান- "নিশ্চয় সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল।"

ইসলামিক শরিয়তে তাদের বিবাহ—
i. বৈধ
ii. পুনরায় সম্পাদনযোগ্য
iii. শর্ত সাপেক্ষে বৈধ হয়েছে
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৩৮৫ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও :

মুহিত একজন ব্যবসায়ী। তিনি ওজনে কম দেন না এবং মালে কোনোরূপ ভেজাল মেশান না।

মুহিতের আচরণে প্রতিফলিত-
i. ব্যবসায়ের মূল উদ্দেশ্য
ii. অর্থনৈতিক উন্নতি
iii. জনগণের কল্যাণ সাধন
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৩৮৬ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও :

মুহিত একজন ব্যবসায়ী। তিনি ওজনে কম দেন না এবং মালে কোনোরূপ ভেজাল মেশান না।

মুহিত তার কাজের মাধ্যমে শরিয়তের কোন উৎসকে গুরুত্ব দিয়েছেন?

কুরআন ও হাদিস
কুরআন ও ইজমা
হাদিস ও কিয়াস
ইজমা ও কিয়াস

৩৮৭ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও :

মুহিত একজন ব্যবসায়ী। তিনি ওজনে কম দেন না এবং মালে কোনোরূপ ভেজাল মেশান না।

এরূপ কর্মকাণ্ডের ফলে মুহিত পরকালে—
i. শহীদগণের সঙ্গী হবেন
ii. জান্নাতে প্রবেশ করবেন
iii. সর্বোচ্চ মর্যাদা পাবেন
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৩৮৮ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও :

হাফিজ দেখল আল-কুরআনে মদপান হারাম এ কথা রয়েছে কিন্তু হেরোইন হারাম এ কথা কোথাও নেই।

হেরোইন হারাম কিনা তা জানতে চাইলে হাফিজকে অনুসরণ করতে হবে-
i. ইজমা
ii. কিয়াস
iii. বিচার বুদ্ধির
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৩৮৯ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও :

হাফিজ দেখল আল-কুরআনে মদপান হারাম এ কথা রয়েছে কিন্তু হেরোইন হারাম এ কথা কোথাও নেই।

এর ফলে হাফিজ উপনীত হবে—
i. সঠিক সিদ্ধান্তে
ii. সমস্যা সমাধানে
iii. স্বার্থ সংরক্ষণে
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৩৯০ . ‘বুনিয়া’ শব্দের অর্থ কী?

প্রতিষ্ঠিত
পরিচালিত
তৈরি করা
মজবুত

৩৯১ . ‘খামসিন’ শব্দের অর্থ কী?

তিন
চার
পাঁচ
ছয়

৩৯২ . জনাব আজিজ একজন ঈমানদার ব্যক্তি। তিনি সালাত, যাকাত, হজ ও সাওম পালনের মাধ্যমে আল্লাহ তায়ালার পূর্ণ আনুগত্য প্রকাশ করেছেন। ইসলামের দৃষ্টিতে তাকে কী বলা যাবে?

মুহসিন
মুজাহিদ
মুসলিম
শহীদ

৩৯৩ . একজন পূর্ণাঙ্গ মুসলিম কয়টি বিষয়ের প্রতি দৃষ্টি রাখবে?

তিন
চার
পাঁচ
ছয়

৩৯৪ . খরচ করা ও দানশীলতা কেমন কাজ?

সামাজিক
ভালো
ব্যক্তিগত
পুণ্যময়

৩৯৫ . দানশীল ব্যক্তির জন্য কারা দোয়া করে থাকেন?

আলেমরা
মুসল্লিরা
ফেরেশতারা
হাফিজরা

৩৯৬ . আসমানের ফেরেশতাগণ কার প্রতি বদদোয়া করেন?

দানশীল ব্যক্তির
অবাধ্য ব্যক্তির
কৃপণ ব্যক্তির
জালিমদের

৩৯৭ . জনাব আকরাম বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশী ও গরিব দুঃখীদের জন্য খরচ করে না। এলাকায় সবাই তাকে কৃপণ মনে করে। তার পরিণতি কী হবে?

সমাজে একঘরে হয়ে পড়বে
মানুষের সহযোগিতা থেকে বঞ্চিত হবে
দুনিয়া-আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে
আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে

৩৯৮ . ‘ইয়াগরিছু’ শব্দের অর্থ কী?

কর্তন করে
রোপণ করে
চাষাবাদ করে
পরিচর্যা করে

৩৯৯ . ‘গারছান’ শব্দের অর্থ কী?

বৃক্ষ
পাখি
মানুষ
ফসল

৪০০ . মানুষ পার্থিব লাভের পাশাপাশি কীভাবে পরকালীন কল্যাণ লাভ করতে পারে?

দান-সাদকার মাধ্যমে
বৃক্ষরোপণের মাধ্যমে
বন্ধুত্বের মাধ্যমে
সালাতের মাধ্যমে