দ্বিতীয় অধ্যায় : শরিয়তের উৎস — MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্নব্যাংক ও সমাধান

দ্বিতীয় অধ্যায় : শরিয়তের উৎস MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্ন ও উত্তরমালা ব্যাখ্যাসহ, ৪১৪টি প্রশ্ন দিয়ে প্র্যাকটিস করুন, মডেল টেস্ট দিয়ে প্রস্তুতি নিন।

৪০১ . বৃক্ষরোপণের মাধ্যমে মানুষ পার্থিব লাভের পাশাপাশি কী লাভ করতে পারে?

ধন-সম্পদ
টাকা-পয়সা
পরকালীন কল্যাণ
মান-সম্মান

৪০২ . বৃক্ষরোপণকারী ও ফসল আবাদকারী সওয়াব লাভ করে কেন?

অক্সিজেন পাওয়ার কারণে
খাদ্যের চাহিদা মেটানোর কারণে
পরিবেশের ভারসাম্য রক্ষার কারণে
পশু-পাখি কীট-পতঙ্গ খাওয়ার কারণে

৪০৩ . জাবের সাহেব এক বিঘা জমিতে পেয়ারা, আম, জামরুল, লিচু ইত্যাদি ফলের বাগান করেছেন। তার বাগান থেকে মানুষ পশু-পাখি সকলেই উপকৃত হয়। এরূপ কাজের ফলে তিনি কী লাভ করবেন?

প্রচুর অর্থ
সামাজিক মর্যাদা
পারিবারিক শান্তি
অনেক সওয়াব

৪০৪ . ‘নিয়ত’ শব্দের অর্থ কী?

আমল
ভালো কাজ
সংকল্প
ফলাফল

৪০৫ . ‘আল-আ’মালু’ শব্দের অর্থ কী?

নিয়ত
কর্ম
কর্মসমূহ
নিশ্চয়ই

৪০৬ . বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিসে কত প্রকার প্রাণীর কথা বর্ণিত হয়েছে?

এক
দুই
তিন
চার

৪০৭ . ‘হে আল্লাহ! সম্পদ আটককারীকে ক্ষতিগ্রস্ত কর’ এ অভিশাপ কার?

মহানবির
ফেরেশতার
মুত্তাকিদের
সম্পদহীনদের

৪০৮ . বেঁচে থাকার জন্য মানুষের প্রয়োজন—
i. অন্ন
ii. বস্ত্র
iii. বাসস্থান
নিচের কোনটি সঠিক?

i
ii
iii
i, ii ও iii

৪০৯ . বৃক্ষ আমাদের—
i. সচ্ছলতা প্রদান করে
ii. অক্সিজেন প্রদান করে
iii. পরিবেশ রক্ষা করে
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৪১০ . কৃপণ ব্যক্তির সম্পদে কোনোরূপ—
i. কল্যাণ নেই
ii. বরকত নেই
iii. আসক্তি নেই
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৪১১ . দানশীলতা হলো—
i. মহৎ গুণ
ii. পুণ্যময় কাজ
iii. নিন্দনীয় কাজ
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৪১২ . ‘নি’মাতুন’ শব্দের অর্থ হলো—
i. অবদান
ii. অনুগ্রহ
iii. শান্তি
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৪১৩ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও:
আহাদ সাহেব একজন বৃদ্ধ মানুষ। তিনি বাগান পরিচর্যা করে তার অবসর সময় অতিবাহিত করেন। একবার তিনি মহল্লার সবাইকে নিয়ে সামাজিকভাবে বৃক্ষরোপণের উদ্যোগ নেন।

অনুচ্ছেদে উল্লিখিত আহাদ সাহেবের উদ্যোগ ইসলামের দৃষ্টিতে ভালো কাজ হিসেবে বিবেচিত হওয়ার কারণ কী?

সকলে অন্য কাজ ফেলে বৃক্ষ নিয়ে পড়ে থাকবে
ইসলামে বৃক্ষরোপণে উৎসাহিত করা হয়েছে
এতে প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি পাবে
এতে অবসর সময় কাটানো যাবে

৪১৪ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও:
আহাদ সাহেব একজন বৃদ্ধ মানুষ। তিনি বাগান পরিচর্যা করে তার অবসর সময় অতিবাহিত করেন। একবার তিনি মহল্লার সবাইকে নিয়ে সামাজিকভাবে বৃক্ষরোপণের উদ্যোগ নেন।

এ কাজের ফলে আহাদ সাহেব লাভ করবেন—

অনেক সওয়াব
অনেক সম্মান
অনেক সম্পদ
অনেক মর্যাদা