নিচের উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও:
গাঁয়ের বখাটে ছেলে রাজীব প্রায়ই স্কুলগামী এক দরিদ্র কিশোরীকে উত্ত্যক্ত করে। কিশোরীর দরিদ্র ও অসহায় পিতা বিষয়টি গ্রামের মোড়লকে জানায়। কিন্তু ধনী ও প্রভাবশালী রাজীবের পিতা স্থানীয় প্রশাসনের সহযোগিতায় তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানি করে।
প্রশ্ন: উদ্দীপক ও ‘বোশেখ’ কবিতা বিশ্লেষণে বলা যায়-
i. অন্যায়কারীদের নিস্তার নেই
ii. দারিদ্র্য ও অসহায়ত্ব একসূত্রে গাঁথা
iii. গরিবরা প্রায়শই ধনীদের হাতে নির্যাতিত হয়
নিচের কোনটি সঠিক?
- ক) i ও ii
- খ) ii ও iii
- গ) i ও iii
- ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: খ) ii ও iii
SSC › বাংলা ১ম পত্র › বোশেখ