যাব আমি তোমার দেশে — MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্নব্যাংক ও সমাধান

যাব আমি তোমার দেশে MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্ন ও উত্তরমালা ব্যাখ্যাসহ, ৭৯টি প্রশ্ন দিয়ে প্র্যাকটিস করুন, মডেল টেস্ট দিয়ে প্রস্তুতি নিন।

৪১ . সবুজ এই প্রথম গ্রামে এসেছে। তার চাচাত ভাই ফারুককে সাথে নিয়ে ঘুরতে বের হতেই তার কানে ভেসে এল নানারকম পাখির কলরব। উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ 'যাব আমি তোমার দেশে' কবিতার পঙ্ক্তি কোনটি?

পল্লি-দুলাল, ভাইগো আমার যাব আমি তোমার দেশে
দূর দেশীয়া মেঘ-কনেরা মাথায় লয়ে জলের ঝারি
তাহার পরে মুঠি মুঠি ছড়িয়ে কদমকলি
বেতস কেয়ার বনে যেথায় ডাহুক মেয়ে আসর মাতায়

৪২ . গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ত্রিশাল নদী। সেখানেই সাঁতার, খেলাধুলা করে শাকিবের দিন কেটেছে। আজ তিনি কৈশোর পেরিয়ে বার্ধক্যে উপনীত হলেও সেই নদীর স্মৃতি ভুলতে পারেন না। উদ্দীপকে বর্ণিত ত্রিশাল নদীর সাথে 'যাব আমি তোমার দেশে' কবিতার কোনটির তুলনা চলে?

ধল-দিঘি
হিজল ঝরা পানি
ধান কাউনের খেত
বেতস কেয়ার বন

৪৩ . লইক্ষাছড়ির ইকোপার্কে প্রাণিবৈচিত্র্য দেখতে পৌছেছেন একদল দর্শনার্থী। নানা রকম পাখির কলগানে স্থানটি মুখর ছিল। উদ্দীপকে বর্ণিত পার্কের সাথে 'যাব আমি তোমার দেশে' কবিতায় বর্ণিত কোনটির সাদৃশ্য রয়েছে?

ধান-কাউনের খেত
বেতস কেয়ার বন
শিমুলডাঙ্গার বন
হিজল বন

৪৪ . রহিমা এম.এ. পাশ করা আধুনিক ও শিক্ষিতা একজন নরী। কিন্তু এ নিয়ে তার কোনো আত্ম-অহঙ্কার নেই। অতি সরল জীবনযাপন করে সে। রহিমার সরলতার সাথে 'যাব আমি তোমার দেশে' কবিতার কোনটি মিল রয়েছে?

পল্লি-দুলাল
মেঘ কনে
হাবা মেয়ে
জলের ঝারি

৪৫ . অনেক দিন পর গ্রামে ফিরেছেন সাজাহান। সকালে নামায শেষে তিনি বাগানের দিকে যাচ্ছিলেন। দেখলেন আমের মুকুলে ম-ম করছে চারদিক। উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ 'যাব আমি তোমার দেশে' কবিতার পঙ্ক্তি কোনটি?

অজান ফুলের রূপ দেখিয়া মানব তারে বিয়ের কনে
বেতস কেয়ার বনে যেথায় ডাহুক মেয়ে আসর মাতায়
উত্তরীয় ছড়িয়ে তুমি দাঁড়িয়ে থেকো বনের পাশে
চলতে পথে ময়না কাঁটায় উত্তরীয় জড়িয়ে যাবে

৪৬ . শাহরিয়ার শহরে তার মামার বাসায় বেড়াতে গেছে। সেখানে সে তার মামাতো ভাই-বোনদের সাথে মধুর সম্পর্ক গড়ে তুলেছে। উদ্দীপকে বর্ণিত সম্পর্ককে 'যাব আমি তোমার দেশে' কবিতায় কী বলা হয়েছে?

হাবা মেয়ে
ফুলের শোভা
শাখীর সনে
পল্লিবালা

৪৭ . সালাম বন্ধুদের সাথে হই-হুল্লোড় করে বনে-জঙ্গলে ঘুরে বেড়ায়। পাখির বাচ্চা ধরে, ফুল তোলে ও খেলাধুলা সেরে বাড়ি ফেরে। সালামের আচরণ 'যাব আমি তোমার দেশে' কবিতার কোন চরণের সাথে সামঞ্জস্যপূর্ণ?

তাদের সাথে দল বাঁধিয়া হেথায়-সেথায় ফিরব খেলে
কোথাও গাঁয়ের রোদ মাখিয়া ঘুম ঘুমায়ে গাছের ছায়ে
ধান কাউনের খেতের ভিতর সরু সুতার আঁচড় টানি
চার ধারেতে বন জুড়িয়া রাতের আঁধার বাঁধবে বেড়া

৪৮ . দীর্ঘদিন পর ভরা বর্ষায় গ্রামে এসেছে সাজিদ। বিলের মাঝে ফুটে থাকা শাপলা ফুলগুলো তাকে ছেলেবেলার কথা মনে করিয়ে দেয়। এগুলো যেন তাকে হাতছানি দিয়ে ডাকে। অনুচ্ছেদটি নিচের কোন চরণে প্রকাশিত হয়েছে?

পল্লি-দুলাল ভাইগো আমার, যাব সেথায়
তোমার দেশে যাব আমি, দিঘল বাঁকা পান্থখানি
শাপলা লতায় জড়িয়ে চরণ ঢেউয়ের সাথে খাব যে দোল
হিজল-ঝরা বনের ছিটায় গাঁয়ের বরণ রঙিন হবে

৪৯ . পরীক্ষা শেষে কয়েকজন শিক্ষার্থী চা বাগানে বেড়াতে যায়। সবুজের সমারোহে মন ভরে যায় তাদের। একসময় সবুজ পাতার ফাঁকে ফাঁকে অন্ধকার ঘনিয়ে আসতে থাকে। চা বাগানে সন্ধ্যা নামার সেই দৃশ্যটি ছিল মনোমুগ্ধকর। অনুচ্ছেদের ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ উক্তি হচ্ছে-

ডাকব সেথা পাখির ডাকে ভাব কবির শাখীর সনে
চলতে পথে ময়না কাঁটায় উত্তরীয় জড়িয়ে যাবে
ফুল ফুটেছে হাজার রঙের মেঘ তুলিকার নিখুঁত টানে
বনের পাতার ফাঁকে ফাঁকে দেখব মোরা সাঁঝ-বাগানে

৫০ . যৌবনের প্রতীকের মতো অসংখ্য নৌকার পালে গতির প্রবাহ হানে, মাটির কলসে জল ভরে, ঘরে ফিরে সলিমের বউ তার ভিজে দুটি পায়। অনুচ্ছেদের ভাবার্থ প্রকাশ পেয়েছে 'যাব আমি তোমার দেশে' কবিতার যে পঙ্ক্তিতে-

গিয়াছে সে হাবা মেয়ের এলো মাথার সিঁথির মত
কোথাও গাঁয়ের রোদ মাখিয়া ঘুম-ঘুমায় গাছের ছায়ে
সে ঘাটেতে ভরবে কলস গাঁয়ের বিভোল পল্লিবালা
সে ঘাটেরি এক ধারেতে আসব রেখে ফুলের মালা

৫১ . ঢাকার বিমানবন্দরে নামতেই প্রশান্তিতে ভরে যায় মাহবুবের মন। বিমানবন্দর হতে বের হয়ে বাড়ি যাওয়ার পথে তার চোখ পড়ে ধানের মাঠে। দিগন্তবিস্তৃত ফসলের মাঠের মাঝখান দিয়ে চলে গেছে আঁকাবাঁকা পথ। অনুচ্ছেদে মাহবুবের চেতনার সাথে 'যাব আমি তোমার দেশে' কবিতার সাদৃশ্যপূর্ণ চরণ হচ্ছে

তাহার পরে মুঠি মুঠি ছড়িয়ে কদম-কলি
কোথাও মেলে বনের পাতা গ্রাম্য মেয়ে যায় যে চলি
বেতস কেয়ার বনে যেথায় ডাহুক মেয়ে আসর মাতায়
ধান কাউনের খেতের ভেতর সরু সুতোর আচড় টানি

৫২ . 'বনের পাখি ফিরছে ঘরে, আঁধার রঙে গ্রামটি ভরা, দিনের শেষে ফুলের বাসে রাতটি নামে ক্লান্তি হরা।'-উদ্দীপকে প্রতিফলিত গ্রামের 'চিত্রকল্পটির সাথে সাদৃশ্যপূর্ণ চরণ কোনটি?

চারপাশেতে বনের সারি এলিয়ে শাখার কুন্তল ভার
অজান ফুলের রূপ দেখিয়া মানব তারে বিয়ের কনে
দিঘির জলে ঢেউ গণিবে ফুল ঝুঁকিবে পদ্ম-পাতার
দিনের পিদিম চুলবে ঘুমে রাতজাগা কোন ফুলের বাসে

৫৩ . 'যাব আমি তোমার দেশে' কবিতায় কবি পল্লির অকৃত্রিম পরিবেশে বেড়ে ওঠা ছেলেকে কী বলে অভিহিত করেছেন?

পল্লি-বালক
পল্লি-দুলাল
তরুণ চাষা
গায়ের মানিক

৫৫ . 'যাব আমি তোমার দেশে' কবিতায় 'ধল-দিঘি' বলতে কী বোঝানো হয়েছে?

বিশাল দৈর্ঘ্যের বন
বিশাল দৈর্ঘ্যের মাঠ
মস্ত বড়ো নদী
মস্ত বড়ো দিঘি

৫৬ . 'কুহেলী' শব্দের অথ কী?

প্রহেলিকা
কুয়াশা
প্রতিচ্ছায়া
নিকষ কালো

৫৯ . কবিতায় 'দুরন্ত' বোঝাতে কোনটি ব্যবহৃত হয়েছে?

দস্যি
দুলাল
কুহেলী
কুন্তল

৬০ . 'যাব আমি তোমার দেশে' কবিতায় কবি 'রক্ত-কমল' বলতে কোন ফুলকে বুঝিয়েছেন?

পদ্ম
শাপলা
কদম
হিজল

৬১ . 'যাব আমি তোমার দেশে' কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ হতে নেওয়া হয়েছে?

নক্সী কাঁথার মাঠ
ধানক্ষেত
সোজনবাদিয়ার ঘাট
বালুচর

৬২ . 'যাব আমি তোমার দেশে' কবিতায় কবি পল্লি-দুলালের দেশ বলতে কী বুঝিয়েছেন?

গাঁয়ের বন
গ্রাম্যবাজার
পল্লিগ্রাম
পল্লি-প্রকৃতি

৬৩ . পল্লির বনের শীর্ষে আকাশ আর পায়ের কাছে রয়েছে

বিস্তৃত বন
ত্রিমুখী নদীধারা
ফসলের মাঠ
দিক-হারা মাঠ

৬৪ . গাঁয়ের মেয়ে কদমকলি ছড়িয়ে হেঁটে চলে-

গ্রামের পথে
বুনোপথে
খেতের আলপথে
ফুলরাঙা পথে

৬৫ . 'যাব আমি তোমার দেশে' কবিতার কবি কীভাবে মুগ্ধ হবেন?

হিজল বনে ঘুরে বেড়িয়ে
বিলের জলে সাঁতার কেটে
অজানা ফুলের রূপ দেখে
পল্লির আকাশ দেখে

৬৬ . কবি পল্লির সৌন্দর্য অন্বেষণ করবেন-

সকালের নরম রোদে
নিঝুম অন্ধকারে
প্রখর সূর্যালোকে
বিকেলের সাম্য রূপে

৬৭ . কবি পল্লিগ্রামে ঘুরে বেড়াবেন-
i. উদাস বেশে
ii. আঁকাবাঁকা পথে
iii. পালতোলা নৌকায়
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৬৮ . জসীমউদদীনের কবিতায় কী চিত্রিত হয়েছে?
i. পল্লিপ্রকৃতি
ii. পল্লি মানুষের জীবনচিত্র
iii. কবির অনুভব
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৬৯ . পল্লিকবি জসীমউদ্দীনের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো-
i. নক্সী কাঁথার মাঠ, সোজনবাদিয়ার ঘাট
ii. রাখালী, বালুচর
iii. ধানক্ষেত, এক পয়সার বাঁশি
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৭০ . পলিগ্রামে গিয়ে কবি-
i. পাখির সাথে কথা নাচবেন
ii. রক্তকমল তুলে আনবেন
iii. গাছের শাখা দুলিয়ে ফুল তুলবেন
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৭১ . 'যাব আমি তোমার দেশে' কবিতায় কবি পলিগাঁয়ে যেতে চেয়েছেন-
i. অতীত দিনের খোঁজে
ii. ধল-দিঘিতে সাঁতার কাটতে
iii. পল্লির সৌন্দর্য অন্বেষণে
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৭২ . হল-দিঘিতে গিয়ে কবি-
i. মাছ ধরবেন
ii. সাঁতার কাটবেন
iii. রক্তকমল তুলে আনবেন
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৭৩ . 'যাব আমি তোমার দেশে' কবিতায় কবি সেই পথে যেতে চেয়েছেন, যে পথ-
i. সবু সুতার মতো দীর্ঘ ও বাঁকা
ii. আধা পাকা ও সুন্দর
iii. ধান কাউনের খেতের মাঝ দিয়ে গেছে
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i ও iii

৭৪ . নিচের উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও:
একবার যেতে দে না/ আমার ছোট্ট সোনার গাঁয় যেথায় কোকিল ডাকে কুহু/দোয়েল ডাকে মুহূমুহ নদী যেথা ছুটে চলে আপন মোহনায়।

প্রশ্ন: উদ্দীপকে জসীমউদ্দীনের কোন ইচ্ছার প্রতিফলন ঘটেছে?

গ্রামে যাবার
পলিতে থাকার
গ্রামে গান গাওয়ার
বন্ধুর সাথে খেলা করার

৭৫ . নিচের উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও:
একবার যেতে দে না/ আমার ছোট্ট সোনার গাঁয় যেথায় কোকিল ডাকে কুহু/দোয়েল ডাকে মুহূমুহ নদী যেথা ছুটে চলে আপন মোহনায়।

প্রশ্ন: উদ্দীপকে প্রতিফলিত 'যাব আমি তোমার দেশে' কবিতার বিষয় হচ্ছে-
i. গ্রামে যাওয়ার আকাঙ্ক্ষা
ii. পলির পাখির কলগান
iii. নদীর বয়ে চলা
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৭৬ . নিচের উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও:
নাছিমার বিবাহের এক বছর হয়ে গেছে। গ্রাম ছেড়ে শহরের পরিবেশে তার মোটেই ভালো লাগে না। শীতের আগমনে তার মনে পড়ে- গ্রামে তারা রসপিঠা খেয়েছে আর শিশিরভেজা সরিষা খেতে ঘুরে ঘুরে কতই না মজা করেছে।

প্রশ্ন: শিশিরভেজা সরষে খেতে মজা করার সাথে সাদৃশ্যপূর্ণ পড়ক্তি কোনটি?

সেথায় পথে ফেলতে চরণ লাগবে পরশ এই মাটি মার
খেলবে দিঘির ঝিলমিলি মোদের লীলা কালোৎসবে
ধল-দিঘিতে সাঁতার কেটে অনব তুলে রক্ত-কমল
কোথাও গায়ের রোদমাখিয়া ঘুম-ঘুমায়ে গাছের ছায়ে

৭৭ . নিচের উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও:
নাছিমার বিবাহের এক বছর হয়ে গেছে। গ্রাম ছেড়ে শহরের পরিবেশে তার মোটেই ভালো লাগে না। শীতের আগমনে তার মনে পড়ে- গ্রামে তারা রসপিঠা খেয়েছে আর শিশিরভেজা সরিষা খেতে ঘুরে ঘুরে কতই না মজা করেছে।

প্রশ্ন: 'যাব আমি তোমার দেশে' কবিতার যে বিষয় উদ্দীপকটি ধারণ করে তা হলো-
i. পলির প্রাকৃতিক সৌন্দর্য
ii. পলিগ্রামের প্রতি ভালোবাসা
iii. শহরের একাকিত্ব জীবনের যন্ত্রণা
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

৭৮ . নিচের উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও:
আবার আসিব ফিরে সুবর্ণ গ্রামের ধারে, তোমরা রহিবা বসি মুগ্ধ মনে নদীর ঐ পারে। গাছের পাতায়, ঝিকিমিকি পাখির ডাক, বন্ধু তোমার নিয়ে ঘুরব মোরা নদীর বাঁক।

প্রশ্ন: শেষ চরণের সাথে সাদৃশ্যপূর্ণ 'যাব আমি তোমার দেশে' কবিতার চরণ কোনটি?

তোমার কাঁধে হাত রাখিয়া ফিরব মোরা উদাস বশে
ধল-দিঘিতে সাঁতার কেটে অনব তুলে রক্ত-কমল
ফুল ফুটেছে হাজার রঙের মেঘ তুলিকার নিখুঁত টানে
গাছের শাখা দুলিয়ে আমি পাড়ব সে ফুল মনের আশে

৭৯ . নিচের উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও:
আবার আসিব ফিরে সুবর্ণ গ্রামের ধারে, তোমরা রহিবা বসি মুগ্ধ মনে নদীর ঐ পারে। গাছের পাতায়, ঝিকিমিকি পাখির ডাক, বন্ধু তোমার নিয়ে ঘুরব মোরা নদীর বাঁক।

প্রশ্ন: উদ্দীপকে 'যাব আমি তোমার দেশে' কবিতার যে দিকের প্রতিফলন ঘটেছে তা হলো-
i. পলি-দুলালের সাথে খেলা
ii. পল্লি-প্রকৃতির সৌন্দর্য
iii. পলির প্রতি ভালোবাসা
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii