দ্বিতীয় অধ্যায় : শরিয়তের উৎস — MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্নব্যাংক ও সমাধান

দ্বিতীয় অধ্যায় : শরিয়তের উৎস MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্ন ও উত্তরমালা ব্যাখ্যাসহ, ৪১৪টি প্রশ্ন দিয়ে প্র্যাকটিস করুন, মডেল টেস্ট দিয়ে প্রস্তুতি নিন।

১২১ . আল্লাহ তায়ালা কুরআনকে সহজ-সরল ও সাবলীল ভাষায় নাযিল করেছেন কেন?

যাতে জ্ঞানীরা সহজেই শিখতে পারে
যাতে সাধারণ মানুষও শিখতে পারে
যাতে কুরআন দ্রুত পাঠ করা যায়
যাতে কুরআনের মর্যাদা বৃদ্ধি পায়

১২২ . “বরং এটা সম্মানিত কুরআন, যা সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ”—এটি কার বাণী?

আল্লাহ তায়ালা
মহানবী (স)
হযরত ওসমান (রা)
হযরত আবু বকর (রা)

১২৩ . জনাব ইকবাল ইসলাম শিক্ষা পড়ে জানল যে, বর্তমান কুরআনের বিন্যাস নাযিলের শুরু থেকে শেষ পর্যন্ত যেরূপ ছিল সে রকমই আছে। এর ফলে জনাব ইকবাল কী বুঝতে পারল?

বর্তমান বিন্যাস লাওহে মাহফুজের ন্যায়
পবিত্র কুরআন সর্বদা দুষ্পরিবর্তনীয়
বর্তমান বিন্যাস সাহাবিগণের বিন্যাস
বর্তমান বিন্যাস খলিফার নির্দেশিত বিন্যাস

১২৪ . ‘বায়তুল ইযযাহ’ বলতে কী বোঝায়?

মহানবী (সা) কর্তৃক নির্মিত প্রথম মসজিদ
কুরআন নাযিলের মর্যাদাপূর্ণ স্থান
প্রথম আসমানের একটি বিশেষ স্থান
মদিনার সবচেয়ে মর্যাদাপূর্ণ স্থান

১২৫ . আল-কুরআন কত বছরে নাযিল হয়েছিল?

২০
২১
২২
২৩

১২৬ . অন্যান্য আসমানি কিতাব থেকে আল-কুরআন ব্যতিক্রম কেন?

নির্দিষ্ট জাতির জন্য অবতীর্ণ বলে
নির্দিষ্ট সময়ের জন্য অবতীর্ণ বলে
গোটা কুরআন একসাথে অবতীর্ণ বলে
এটি অল্প অল্প করে অবতীর্ণ বলে

১২৭ . ‘আমি এই কিতাবে কোনো কিছুই বাদ দেইনি’—এখানে কোন কিতাবের কথা বলা হয়েছে?

তাওরাত
ইঞ্জিল
কুরআন
যাবুর

১২৮ . পবিত্র কুরআন সর্বপ্রথম কোন রাতে নাযিল হয়?

শবেকদরে
শবে-মিরাজে
শবেবরাতে
ঈদুল ফিতর রাতে

১২৯ . কোন গ্রন্থ সকল প্রকার জ্ঞান-বিজ্ঞানের ভাণ্ডার?

তাওরাত
যাবুর
ইঞ্জিল
কুরআন

১৩০ . কুরআন আরবি ভাষায় নাযিল করার কারণ কী?

এটি আরবের ভাষা
মহানবী (স) এর নিজের ভাষা
এটি বেহেশতের ভাষা
এটি কবরের ভাষা

১৩১ . কিতাবের প্রতিশব্দ কী?

লিখিত
ফর্মা
লিপিবদ্ধ
গ্রন্থ

১৩২ . ঈমানের বিষয়গুলো কিসের দ্বারা প্রমাণিত?

ইজমা ও কিয়াস
কুরআন ও হাদিস
কুরআন ও কিয়াস
হাদিস ও কিয়াস

১৩৩ . কোন আসমানি কিতাব খণ্ড খণ্ড করে নাযিল হয়েছে?

যাবুর
তাওরাত
ইঞ্জিল
কুরআন

১৩৪ . ইমাম সাহেব বললেন, আল্লাহ তায়ালা আমাদের জন্য এমন একটি কিতাব নাযিল করেছেন, যাতে সহজ-সরল ও সাবলীল ভাষায় নানা বিষয়ের বর্ণনা রয়েছে। ইমাম সাহেবের ইঙ্গিতকৃত কিতাবটি হলো—

কুরআন
বুখারি
ফিকহ
সহিফা

১৩৫ . আল-কুরআন শরিয়তের—
i. অকাট্য দলিল
ii. প্রামাণ্য দলিল
iii. যুক্তিপূর্ণ দলিল
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৩৬ . মহাগ্ৰন্থ আল-কুরআন—
i. সর্বশেষ আসমানি কিতাব
ii. সর্বপ্রথম আসমানি কিতাব
iii. সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৩৭ . আল-কুরআন সংরক্ষিত ছিল—
i. লাওহে মাহফুজে
ii. বায়তুল ইযযাহয়
iii. সংরক্ষিত ফলকে
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৩৮ . মাওলানা জাফর নিয়মিত কুরআন অধ্যয়ন করেন। এর ফলে তিনি জানতে পারবেন—
i. জীবন পরিচালনার সুস্পষ্ট মূলনীতি
ii. জীবন পরিচালনার সুস্পষ্ট নির্দেশনা
iii. জীবন উপভোগ করার কৌশল
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৩৯ . কুরআনের সাথে অন্যান্য আসমানি কিতাবের পার্থক্য হচ্ছে, এটি—
i. প্রয়োজন অনুযায়ী নাযিল হয়
ii. দীর্ঘ সময় ধরে নাযিল হয়
iii. নির্দিষ্ট জাতির জন্য নাযিল হয়
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৪০ . আসমান থেকে একত্রে অবতীর্ণ হওয়া কিতাব—
i. তাওরাত
ii. কুরআন
iii. ইঞ্জিল
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৪১ . কুরআন মজিদ খণ্ড খণ্ডভাবে নাযিল হয়েছে কারণ—
i. কুরআনের শ্রেষ্ঠত্ব প্রমাণ
ii. এর বিধিবিধান সহজে অনুসরণ
iii. মানুষ ক্রমান্বয়ে কুরআনের বিধানে যেন অভ্যস্ত হয়
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৪২ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও:
মুকুল সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব অবতরণ বিষয়ে জানতে আগ্রহী হওয়ায় তার বড় ভাই আরিফ বললেন, এটি আল্লাহ তায়ালা সর্বপ্রথম কদরের রাতে লাওহে মাহফুজ থেকে ‘বায়তুল ইযযাহ’ নামক স্থানে নাযিল করেন। অতঃপর বিভিন্ন সময় ও প্রয়োজনের পরিপ্রেক্ষিতে মহানবী (স)-এর প্রতি নাযিল হয়। একথা শুনে মুকুল নিয়মিত তা অধ্যয়নের সিদ্ধান্ত নিল।

অনুচ্ছেদে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব বলতে কোনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

তাওরাত
যাবুর
ইঞ্জিল
কুরআন

১৪৩ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও:
মুকুল সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব অবতরণ বিষয়ে জানতে আগ্রহী হওয়ায় তার বড় ভাই আরিফ বললেন, এটি আল্লাহ তায়ালা সর্বপ্রথম কদরের রাতে লাওহে মাহফুজ থেকে ‘বায়তুল ইযযাহ’ নামক স্থানে নাযিল করেন। অতঃপর বিভিন্ন সময় ও প্রয়োজনের পরিপ্রেক্ষিতে মহানবী (স)-এর প্রতি নাযিল হয়। একথা শুনে মুকুল নিয়মিত তা অধ্যয়নের সিদ্ধান্ত নিল।

উক্ত কিতাব অধ্যয়নের ফলে মুকুল জানতে পারবে—
i. জীবন পরিচালনার মূলনীতি ও নির্দেশনা
ii. শরিয়তের অকাট্য ও প্রামাণ্য দলিল
iii. মুসলিম মুজতাহিদগণের ফায়সালা
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৪৪ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও:
ড. ইনাম হোসেন একজন গবেষক। ইসলামি শরিয়তের উপর ব্যাপক গবেষণা করতে চান। ইমাম সাহেবের নিকট পরামর্শ চাইলে তিনি প্রথমে তাকে শরিয়তের সর্বপ্রথম ও সর্বপ্রধান উৎস অধ্যয়ন করতে বলেন।

ইমাম সাহেব ড. ইনাম হোসেনকে কী অধ্যয়নের পরামর্শ দেন?

ইতিহাস
হাদিস
কুরআন
ফিকহি গ্রন্থ

১৪৫ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও:
ড. ইনাম হোসেন একজন গবেষক। ইসলামি শরিয়তের উপর ব্যাপক গবেষণা করতে চান। ইমাম সাহেবের নিকট পরামর্শ চাইলে তিনি প্রথমে তাকে শরিয়তের সর্বপ্রথম ও সর্বপ্রধান উৎস অধ্যয়ন করতে বলেন।

ইমাম সাহেবের পরামর্শ মোতাবেক অধ্যয়নের ফলে ড. ইনাম হোসেন জানতে পারবেন—
i. প্রতিটি বিষয়ের ব্যাখ্যা
ii. কুরআনের বিভিন্ন উপমা
iii. উপদেশ গ্রহণের উপায়
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৪৬ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও:
সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাবটি কদরের রাতে নিকটতম আসমানে নাযিল হয়েছিল। মাহতাব নিয়মিত তা অধ্যয়ন করে।

মাহতাব কোন কিতাব নিয়মিত অধ্যয়ন করে?

আল-কুরআনের
ইঞ্জিলের
তাওরাতের
যাবুরের

১৪৭ . মাহতাব জানতে পারবে-
i. কুরআনের সরল আলোচনা
ii. ইসলামের মূলনীতি ও নির্দেশনা
iii. মানবজীবনে এর প্রয়োজনীয়তা
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

১৪৮ . কুরআন অবিকৃত অবস্থায় আছে কেন?

আল্লাহ সংরক্ষণকারী বলে
মহানবি (স) সংরক্ষণকারী বলে
জিন সংরক্ষণকারী বলে
মানুষ সংরক্ষণকারী বলে

১৪৯ . কুরআনের সংরক্ষক স্বয়ং মহান আল্লাহ এবং এ পর্যন্ত এর একটি হরকত ও নুকতারও পরিবর্তন হয়নি। এর ফলে আমরা কোন বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি?

এটি কিয়ামত পর্যন্ত অবিকৃত থাকবে
এটি বিশ্বের সকলের পথপ্রদর্শক
এটি বিশ্বজগতের সর্বশেষ কিতাব
এটি সর্বশ্রেষ্ঠ নবির উপর অবতীর্ণ

১৫০ . আল-কুরআন কোন দেশে নাজিল হয়েছিল?

আরবে
চীনে
মিসরে
ইরাকে

১৫১ . মহানবি (স) নাজিলকৃত কুরআনের আয়াত সাথে সাথে মুখস্থ করে নিতেন কেন?

আল্লাহর নির্দেশ পালন করার জন্য
জিবরাইল (আ)-এর অনুসরণ করার জন্য
আল্লাহর রহমত ও বরকত লাভের জন্য
নিজ স্মৃতিতে ধরে রাখার জন্য

১৫২ . হযরত মুসআব ইবনে উমায়ের (রা) ও আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম (রা)-কে কুরআন শিক্ষাদানের জন্য কোথায় প্রেরণ করা হয়েছিল?

মক্কায়
মদিনায়
মিসরে
চীনে

১৫৩ . মহানবি (স)-এর সময়ে আল-কুরআন একত্রে গ্রন্থাকারে লিপিবদ্ধ করা হয়নি কেন?

কুরআন লেখার মতো কেউ ছিল না বলে
লেখার উপকরণ দুষ্প্রাপ্য ছিল বলে
মহানবি (স) ও সাহাবিরা ব্যস্ত ছিলেন বলে
আল্লাহর নির্দেশ ছিল না বলে

১৫৪ . ইসলামের প্রথম খলিফা কে ছিলেন?

হযরত উসমান (রা)
হযরত আলি (রা)
হযরত আবু বকর (রা)
হযরত উমর (রা)

১৫৫ . ইয়ামামার যুদ্ধ কোন খলিফার আমলে সংঘটিত হয়?

হযরত আবু বকর (রা)
হযরত উসমান (রা)
হযরত আলি (রা)
হযরত উমর (রা)

১৫৬ . ইমাম সাহেব বললেন, একটি যুদ্ধে বহুসংখ্যক হাফিযে কুরআনের শাহাদাতের প্রেক্ষিতে হযরত আবুবকর (রা) কুরআন সংকলনের উদ্যোগ নেন। ইমাম সাহেব কোন যুদ্ধের প্রতি ইঙ্গিত করেছেন?

বদর যুদ্ধ
ওহুদ যুদ্ধ
ইয়ামামার যুদ্ধ
খন্দকের যুদ্ধ

১৫৭ . হযরত আবু বকর (রা) ভণ্ডনবীদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেন। এতে অসংখ্য হাফিযে কুরআন শাহাদাত লাভ করেন। এ থেকে আমরা কী শিক্ষা পাই?

অন্যায়ের বিরুদ্ধে জিহাদের প্রয়োজনীয়তা
সর্বাবস্থায় জিহাদ ও লড়াই অব্যাহত রাখা
হাফিযে কুরআনদের জিহাদে নিয়োজিত রাখা
প্রতি জিহাদে সবাইকে অংশীদার করা

১৫৮ . ধর্মীয় শিক্ষক বললেন, কুরআন বিলুপ্তির আশঙ্কায় উদ্বিগ্ন এক সাহাবির পরামর্শে হযরত আবুবকর (রা) সর্বপ্রথম কুরআন সংকলনের উদ্যোগ গ্রহণ করেন। এখানে উদ্বিগ্ন সাহাবি বলতে ধর্মীয় শিক্ষক কার প্রতি ইঙ্গিত করেছেন?

হযরত উসমান (রা)
হযরত উমর (রা)
হযরত আলি (রা)
হযরত যায়েদ বিন সাবিত (রা)

১৫৯ . হযরত উমর (রা) হযরত আবুবকর (রা)-কে কুরআন সংকলনের পরামর্শ দিলেন কেন?

কুরআন বিলুপ্তির আশঙ্কায়
মহানবি (স)-এর নির্দেশে
সাহাবিদের পরামর্শ মতে
ইসলাম ধর্মের কল্যাণে

১৬০ . হযরত যায়েদ ইবনে সাবিত (রা) কুরআন সংকলনের ক্ষেত্রে কয়টি পন্থা অবলম্বন করেছিলেন?

২
৩
৪
৫