দ্বিতীয় অধ্যায় : শরিয়তের উৎস — MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্নব্যাংক ও সমাধান

দ্বিতীয় অধ্যায় : শরিয়তের উৎস MCQ (বহুনির্বাচনী প্রশ্ন) প্রশ্ন ও উত্তরমালা ব্যাখ্যাসহ, ৪১৪টি প্রশ্ন দিয়ে প্র্যাকটিস করুন, মডেল টেস্ট দিয়ে প্রস্তুতি নিন।

২০১ . জনাব জাফর আলী এমন একটি নিরাপদ স্থানে যেতে চান, যেখানে রক্তপাত ও মারামারি নিষিদ্ধ। এজন্য তাকে কোথায় যেতে হবে?

মদিনায়
সিরিয়ায়
ফিলিস্তিনে
মক্কায়

২০২ . শারমিন আকৃতিতে সুন্দর হলেও যাবতীয় অন্যায়, অসৎ ও অশ্লীল কাজে লিপ্ত থাকে। এর ফলে আল্লাহ তায়ালা তাকে কী করবেন?

সম্পদশালী
মর্যাদাবান
লাঞ্ছিত
অবজ্ঞা

২০৩ . সূরা আত-তীনে মহান আল্লাহ মানুষকে সুন্দর আকৃতিতে সৃষ্টির কথা বলেছেন কেন?

নিজেদের শ্রেষ্ঠত্ব ঘোষণার জন্য
সৃষ্টিকুলের নেতৃত্ব দেবার জন্য
ঈমান এনে সৎকর্ম করার জন্য
নিজেদের সম্মান অক্ষুণ্ণ রাখার জন্য

২০৪ . জনাব মানিক অত্যন্ত সুন্দর আকৃতির একজন মানুষ। কিন্তু তিনি নিজেকে পাপাচারের জড়িয়ে রেখেছেন। এর ফলে তিনি কোথায় পতিত হবেন?

তূর পাহাড়ে
পাহাড়ের খাদে
সর্বনিম্ন স্তরে
সর্বনিম্ন গর্তে

২০৫ . ‘আসফালা’ শব্দের অর্থ কী?

নামানো
সর্বনিম্ন
স্তর
পুনরায়

২০৬ . সৎকর্মশীলগণ কী লাভ করবেন?

হিসাব
নিয়ামত
সৎকর্ম
বিচারিক ক্ষমতা

২০৭ . সূরা আত-তীনে বর্ণিত আল্লাহর গুণবাচক নামটি কী?

রহমান
রহিম
খালিক
আহকামুল হাকিমীন

২০৮ . ‘যায়তুন’ কোন ধরনের ফল?

জলপাই
ডুমুর
কলা
খেজুর

২০৯ . ‘দীন’ শব্দের অর্থ কী?

দিবস
জীবিকা
জীবন-বিধান
দরিদ্র

২১০ . মানুষ শ্রেষ্ঠ ও সুন্দরতম সৃষ্টি কোন সূরা প্রকাশ পায়?

সূরা আদ-দুহা
সূরা আত-তীন
সূরা আল-ইনশিরাহ
সূরা আশ-শামস

২১১ . সূরা আত-তীনে আল্লাহ শপথ করেছেন—
i. আঞ্জিরের
ii. যায়তুনের
iii. মক্কা নগরীর
নিচের কোনটি সঠিক?

i
ii
iii
i, ii ও iii

২১২ . যায়তুন ফলের বৈশিষ্ট্য-
i. ফল অত্যন্ত বরকতময়
ii. তেল খুবই উপকারী
iii. ফল খেতে সুস্বাদু
নিচের কোনটি সঠিক?

i
ii
iii
i ও ii

২১৩ . সূরা আত-তীনের শেষাংশে আল্লাহ সতর্ক করেছেন—
i. দুনিয়া সম্পর্কে
ii. আখিরাত সম্পর্কে
iii. পরকাল সম্পর্কে
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২১৪ . জনাব আশমাল নিজেকে সৃষ্টির সেরা জীব মনে করে এবং তদনুযায়ী আমল করে। সূরা আত-তীনের আলোকে তিনি লাভ করবেন-
i. অশেষ পুরস্কার
ii. সুখের জান্নাত
iii. আল্লাহর সন্তুষ্টি
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২১৫ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
মাওলানা জুনায়েদ জানেন, মানুষের সম্মান ও মর্যাদা সৎকর্মের ওপর নির্ভরশীল। অসৎকর্ম করলে মানুষ মনুষ্যত্বের স্তর থেকে পশুত্বের স্তরে নেমে যায়।

মাওলানা সাহেব কোন সূরা থেকে এ শিক্ষা লাভ করেছেন?

সূরা আত-তীন
সূরা আল-মাউন
সূরা আল-ইনশিরাহ
সূরা আদ-দুহা

২১৬ . নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নের উত্তর দাও :
মাওলানা জুনায়েদ জানেন, মানুষের সম্মান ও মর্যাদা সৎকর্মের ওপর নির্ভরশীল। অসৎকর্ম করলে মানুষ মনুষ্যত্বের স্তর থেকে পশুত্বের স্তরে নেমে যায়।

উক্ত সূরার শিক্ষা অনুযায়ী কাজ করার ফলে তিনি লাভ করবেন—
i. উত্তম পুরস্কার
ii. চির সুখের জান্নাত
iii. জাহান্নামের শাস্তি
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২১৭ . মুনাফিকরা সালাতে উদাসীন থাকে কেন?

অলস হওয়ায়
আখিরাতে অবিশ্বাসী হওয়ায়
ষড়যন্ত্রমূলক মনোভাব থাকায়
এটি তাদের অভ্যাস

২১৮ . সূরা আল-মাউন আল-কুরআনের কততম সূরা?

১০৫
১০৬
১০৭
১০৮

২১৯ . সূরা আল-মাউনের আয়াত সংখ্যা কত?

৫
৬
৭
৮

২২০ . তাওহিদ, রিসালাত ও আখিরাত অস্বীকার করলে কী হয়?

কাফির ও মুনাফিক হয়ে যায়
মুনাফিক ও জালিম হয়ে যায়
ফাসিক ও জালিম হয়ে যায়
মুশরিক ও ফাসিক হয়ে যায়

২২১ . ‘সাহুন’ শব্দের অর্থ কী?

উদাসীন
অস্বীকারকারী
দুর্ভোগ সৃষ্টিকারী
বিতাড়নকারী

২২২ . বিচার দিবসের অস্বীকারকারী কারা?

মুনাফিক ও মুশরিক
মুমিন ও মুসলিম
কাফির ও জালিম
কাফির ও মুনাফিক

২২৩ . সূরা আল-মাউন কোন ধরনের সূরা?

মাদানি
মক্কি
ইরানি
ইরাকি

২২৪ . ‘আল-মাউন’ শব্দের অর্থ কী?

আমি সৃষ্টি করেছি
কর্মফল দিবস
নিত্য ব্যবহার্য বস্তু
তাকে নামিয়ে দিয়েছি

২২৫ . সালাতে উদাসীন ব্যক্তিদের জন্য কী রয়েছে?

ধনসম্পদ
খাদ্য
যাক্কুম
মহাধ্বংস

২২৬ . আওসাফ ঠিকমতো সালাত আদায় করে না। তার এরূপ আচরণে কাদের বৈশিষ্ট্য প্রকাশ পায়?

মুত্তাকি
মুমিন
মুনাফিক
মুহসিন

২২৭ . জামিল আল্লাহর সন্তুষ্টির জন্য সালাত আদায় না করে লোক দেখানো সালাত আদায় করে। তার এরূপ কাজের পরিণতি কী?

অপমান
লাঞ্ছনা
মহাধ্বংস
অর্থ সংকট

২২৮ . দুলাল মিয়া নেতৃত্ব লাভ ও ভোট পাওয়ার জন্য লোক দেখানো সালাত আদায় করে। তার এরূপ কাজের পরিণতি কী?

মহাধ্বংস
চরম বিপদ
অপমান
লাঞ্ছনা

২২৯ . ‘ফাওয়াইলুন’ অর্থ কী?

দুর্ভোগ
শাস্তি
নির্মম
কঠোর

২৩০ . সালাত আদায় করতে হবে—
i. বিশুদ্ধ নিয়তে সঠিকভাবে
ii. লোক দেখানোর জন্য
iii. আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য
নিচের কোনটি সঠিক?

i
ii
iii
i ও iii

২৩১ . জব্বার সালাত আদায়ে যথেষ্ট উদাসীন। তার চরিত্রে ফুটে উঠেছে—
i. কাফিরের বৈশিষ্ট্য
ii. মুনাফিকের বৈশিষ্ট্য
iii. মুশরিকের বৈশিষ্ট্য
নিচের কোনটি সঠিক?

i
ii
iii
i ও ii

২৩২ . মিনার নিয়মিত সালাত আদায় করে না। এর ফলে আখিরাতে তার জন্য রয়েছে—
i. পরম সুখ
ii. চরম বিপদ
iii. মহাধ্বংস
নিচের কোনটি সঠিক?

i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii

২৩৩ . যে হাদিসের ভাষা রাসুলুল্লাহ (সা.)-এর এবং ভাব আল্লাহ তায়ালার সেটি কোন ধরনের হাদিস?

মারফু
কুদসি
মাওকুফ
মাকতু

২৩৪ . কুরআন ও হাদিস মানুষকে সত্য, ন্যায় ও শান্তির পথে পরিচালনা করে। এ দুটোর শিক্ষা ও আদর্শ ত্যাগ করলে কী হয়?

পথভ্রষ্ট
খিয়ানত
আর্থিক ক্ষতি
শারীরিক ক্ষতি

২৩৫ . ‘সুন্নাহ’ শব্দের অর্থ কী?

রীতিনীতি
হিসাব
দাঁড়িপাল্লা
পোশাক

২৩৬ . সুন্নাহকে অপর কী নামে অভিহিত করা হয়?

কুরআন
হাদিস
ইজমা
কিয়াস

২৩৭ . শরিয়তের উৎস হিসেবে আল-কুরআনের পরই কার স্থান?

হাদিসের
ইজমার
কিয়াসের
ফিকহ-এর

২৩৮ . হাদিস শব্দের অর্থ কী?

হিসাব
বাণী
নীতি
পন্থা

২৩৯ . মহানবী (সা.)-এর বাণী, কর্ম ও মৌন সম্মতিকে কী বলে?

হাদিস
তাকরির
ফিকহ
মানতিক

২৪০ . মহানবী (সা.)-এর মুখ নিঃসৃত প্রতিটি বাণীকে কী বলে?

কাওলি হাদিস
হাদিসে কুদসি
ফিলী হাদিস
সহিহ হাদিস